ওয়ানবাংলানিউজ:বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে ব্রাডফোড বিএনপির উদ্যাগে এক আলোচনা সভার আয়োজন করা হয় স্থানীয় মানিংহাম কাফি গ্রিলে। ব্রাডফোড বিএনপির সভাপতি হাজি মো ফয়জুল ইসলাম এর সভাপতিত্বে এবং খালেদ জাকিরের পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওত করেন শফিকুল ইসলাম।
আলোচনা সভায় বক্তব্য রাখেন -রায়হান আলি রজব আলি, ছাদিক মিয়া , আসক আলি, বাবুল মিয়া, দেওয়ান গাজি, আসিক আলি মানিক মিয়া, মুনছিব আলি, হারুন মিয়া আমিন আলি, লিলু মিয়া সহ আরো অনেকেই ।
বক্তারা বলেন একাত্তরে ৯ মাসব্যাপী রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ শেষে ১৬ ডিসেম্বর বিজয়ের বরমাল্য পরেছিল বাঙালি জাতি। আজ সেই মহান বিজয় দিবস। আজ বাঙালির অহংকারের দিন। লাখো মানুষের আত্মাহুতি, হাজারো নারীর সম্ভ্রম, আবাল–বৃদ্ধ–বণিতার অর্বণনীয় দুঃখ–কষ্ট ও ত্যাগের মাঝে অভ্যুদয় ঘটে বাঙালির স্বাধীন আবাসভূমি বাংলাদেশের। ৩০ লাখ প্রাণের বিনিময়ে আমাদের এ বিজয়, আমাদের প্রিয় স্বাধীনতা ! আজ বাংলাদেশ অবৈদ্য সরকার গণতন্ত্র কে হত্যা করে দেশে একনায়কতন্ত কায়েক করে বিরুদ্ধী দলের নেতাকমিদের কে খুন গুম হত্যা করে দেশ কে এক অনিশ্চিয়তা দেকে টেলে দিয়েছে । আমরা আশা করি সরকারের শুভ বুদ্ধির উদয় হবে এবং দেশে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচন দিয়ে বিদায় নিবে আমাদের আশা ।















