ওয়ানবাংলানিউজ: সাসেস্ক বাংলাদেশী ক্যাটারার্স এসোসিয়েশন (এসবিসিএ)ইউকের উদ্যোগে প্রতিবছরের ন্যায় এবছর এক আকর্ষণীয় দ্বৈত ব্যাটমিন্টন টূর্নামেন্টের আয়োজন করা হয়েছে ।এতে বৃহত্তর সাসেস্কের বিভিন্ন শহর থেকে ৩২টি টিম অংশ গ্রহন করে।
দুটি ক্যাটাগরীতে অনুষ্ঠিত টূর্নামেন্টে ক্যাটাগরী সি-তে চ্যাম্পিয়ন হন কুটি -আলিম জুটি ,রানার্স আপ হন রয়েল রুশদী জুটি,ক্যাটাগরা ডি-তে চ্যাম্পিয়ন হন অরুপ-আমিল জুটি,রানার্স আপ হন তাপস-আপন জুটি। মঙ্গলবার ৩১ অক্টোবর সাসেস্কের ওয়ারদিং লেজার সেন্টারে অনুষ্ঠিত দিনব্যাপী এ সুশৃঙ্খল টূর্নামেন্ট শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ও বিজয়ীদের হাতে পুরষ্কার ও ট্রফি তুলে দেন সংগঠনের সভাপতি প্রবীণ ক্যাটারার তফজ্জুল হোসেন ,সাধারণ সম্পাদক আসকর আলী,যুগ্ম সম্পাদক আব্দুল মোহিত নূর,ট্রেজারার মিল্লাদ চৌধুরী ,সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম,সহ-সাংসঠনিক সম্পাদক সৈয়দ শামীম আহমদ,স্পোর্টস সেক্রেটারী আজাদ আলী,সহ সেক্রেটারী মঈন উল্লাহ ,প্রেস সেক্রেটারী জাকারিয়া আহমদ ও জিল্লুর রহমান আতর আলী সহ অন্যান্য অতিথিরা । টূর্নামেন্টে এসবিসিএর সভাপতি ও সেক্রেটারী জানান, সকলে সুস্বাস্থ্য নিশ্চিত করতে খেলাধূলার কোন বিকল্প নেই ।
এ জন্য অন্যান্য আয়োজনের পাশাপশি তারা প্রতিবছর বিভিন্ন ধরনের খেলাধূলার আয়োজন করে থাকেন । তারা টূর্নামেন্টেকে সফলকরে তোলার জন্য সকল খেলোয়ার ও অতিথি ও সংগঠনের সকল সদস্যদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
তারা বলেন, বর্তমান কারী শিল্পের চলমান সংকট সমাধানে প্রত্যেক রেষ্টুরেন্ট ব্যবসায়ীদের স্বস্ব এলাকার মন্ত্রী ও এমপিদের সাথে জোর লবিং চালিয়ে যেতে হবে । সকলকে ঐক্যবদ্ধভাবে সংকট উত্তরনে প্রচেষ্ঠা চালাতে হবে।















