ইস্ট লন্ডন মসজিদের কার্যক্রমের প্রশংসা আফসানা বেগম এমপির

144

ওয়ানবাংলানিউজ: নামাজ এবং ধর্মীয় শিক্ষার পাশাপাশি ইস্ট লন্ডন মসজিদ তরুন, যুবক ও মহিলাদের জন্য বিভিন্ন সেবামূলক কর্মকান্ড পরিচালনা করায় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন পপলার এন্ড লাইম হাউজের এমপি আফসানা বেগম। তিনি গত ২৪ ফেব্রুয়ারী ইস্ট লন্ডন মসজিদ ম্যানেজমেন্ট কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় শেষে এই মন্তব্য করেন। তিনি ইউরোপের অন্যতম বড় এই মসজিদের বিভিন্ন কার্যক্রম দেখে এর ভূয়শী প্রশংসা করেন এবং কমিউনিটিতে সহঅবস্থান বজায় রাখতে এই মসজিদ গুরুত্বপূর্ণ ভূয়শী রাখছে বলে অভিমতদেন। তিনি বলেন ইসলামোফোবিয়া মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। বৃটেনের বাংলাদেশী কমিউনিটি সংগঠনের নেতৃবৃন্দের সাথে ধারাবাহিক নেটওয়ার্কিং কর্মসূচির অংশ হিসেবে মসজিদের পক্ষ থেকে এই মতবিনিময় সভার আয়োজন করে।
মতবিনিময়কালে ইস্ট লন্ডন মসজিদের পক্ষে উপস্থিত ছিলেন মসজিদের ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান আইয়ুব খান ও ফাইন্যান্স এন্ড এনগেইজমেন্ট ডাইরেক্টর দেলওয়ার খান। মারিয়াম সেন্টারের ম্যানেজার সুফিয়া আলম ও এমপির কর্মকর্তা গাবরিয়ালা সিলভা। সাপ্তাহিক দেশ সম্পাদক তাইসির মাহমুদ।