খেলাধুলা ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) ছুটে চলেছে সিলেট স্ট্রাইকার্সের জয়রথ। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটির এবারের আসরে টানা তৃতীয় জয় পেলো মাশরাফি বিন মুর্তজার দল। নিজেদের তৃতীয় ম্যাচে আজ কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৫ উইকেটে হারিয়েছে সিলেট।
আগে ব্যাট করতে নেমে জাকের আলীর অপরাজিত ফিফটিতে ৬ উইকেটে ১৪৯ রান তোলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। জবাবে তৌহিদ হৃদয়ের ফিফটিতে ১৪ বল হাতে রেখে জয় বন্দরে পৌঁছায় সিলেট।















