খুলনা ডিভিশন এসোসিয়েশন ইউকের নতুন কমিটির অভিষেক ও বিজয় মেলা

182

ওয়ানবাংলানিউজ: অত্যান্ত জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্যদিয়ে সম্পন্ন হয়েছে খুলনা ডিভিশন এসোসিয়েশন ইউকের নতুন কমিটির অভিষেক ও বিজয় মেলা। এতে খুলনা বিভাগের ব্রিটেন প্রবাসীরা তাদের সন্তানদের নিয়ে অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতাসহ বাংলাদেশী সংস্কৃতি তুলে ধরা হয়। এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে শিশুদের নিজেস্ব সংস্কৃতি শিক্ষায় গুরুত্বপুর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন অনুষ্ঠানের অতিথিরা।
গত ২৭ ডিসেম্বর মঙ্গলবারের বৃষ্টি ভেজা শীতার্ত সন্ধ্যায় পূর্ব লন্ডনের ব্রার্ডি আট সেন্টার হয়ে উঠে একখন্ড খুলনা বিভাগ। অনুষ্ঠানে খুলনা বিভাগের অন্যান্য জেলার বাসিন্দারাও স্বপরিবারে অংশনেন।

খুলনা ডিভিশন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আমিনুর রহমান ও সহ সভাপতি কানিজ ফাতিমার পরিচালনায় অভিষেক অনুষ্ঠানে বক্তৃতা পর্ব শেষে নতুন কমিটিকে পরিচয় করিয়ে দেন সংগঠনের সভাপতি ইমাম হোসেন।
অনুষ্ঠানটির শুরুতে পবিত্র কোরান তেলোয়াত পাঠ করেন সাংগঠনিক সম্পাদক ওসমান গনি। অনুষ্ঠানের প্রথম পর্বে মঞ্চে উপস্থিত অতিথিবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দ নাহাজ পাশা (চিফ এডিটর,জনমত ), ডাঃ হোসনেয়ারা হক পিনু, ডক্টর শাহেদ রহমান, টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের প্রাক্তন স্পিকার আহবাব হোসেন, কাউন্সিলর ফয়জুর রহমান, একাউন্টেন্ট আবু সাজ্জাদ, সাংবাদিক বাতিরুল হক সরদার সহ আরো অনেকে। বক্তাগণ তাদের বক্তব্যে ১৯৭১ সালের মুক্তি যুদ্ধে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ব্যাক্ত করেন এবং কে ডি এ’র নতুন কমিটিকে সাধুবাদ জানিয়ে সংগঠনের কার্যক্রমে সন্তুষ্ট প্রকাশ করেন।

কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য মিজানুর রহমান, শেখ কামরুল হাসান তুষার, সৈয়দ ইমরুল হাসান ও মুরাদ মাহমুদ তাদের বক্তব্যে সংগঠনের নতুন কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সংগঠনের সকলকে একত্রে কাজ করার প্রত্যয়ে বিভিন্ন দিক নির্দেশনা দেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ের্ অনুষ্ঠিত হয় সংস্কৃতিক পর্ব। এতে স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন।