মাহবুব কাদির মিলনের মৃত্যুতে যুক্তরাজ্য বিএনপির গভীর শোক প্রকাশ

1397

ওয়ানবাংলানিউজ২৪: যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সদস্য ও সিলেট জেলা ছাত্রদলের সাবেক সংগ্রামী নেতা , দক্ষিন সুরমার উপজেলার কৃতি সন্তান মাহবুব কাদির মিলনের মৃত্যুতে ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ) গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন যুক্তরাজ্য বিএনপি ।
আজ বৃহস্পতিবার এক শোকবার্তায় যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ বলেন, বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে তার সাহসী ভূমিকা ছিল প্রশংসনীয়। তিনি ছিলেন বাংলাদেশী জাতীয়তাবাদী দলের একজন সাহসী লড়াকু সৈনিক। দলকে সুসংগঠিত ও শক্তিশালী করতে যে অগ্রণী ভূমিকা পালন করেছেন তা নেতাকর্মীদের মনে চিরস্মরণীয় হয়ে থাকবে।

মরহুমের পরিবারের মতো আমরাও তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত। যুক্তরাজ্য বিএনপি শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করে পরকালে জান্নাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ।

উল্লেখ্য, বাংলাদেশ সফররত অবস্থায় ঢাকা থেকে সিলেট যাওয়ার পথে গতকাল বাংলাদেশ সময় ভোর ৪টায় ভৈরবের ঘোড়াশালের কাছে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রীসহ ৩ কন্যাসন্তান রেখে গেছেন।

লন্ডন মহানগর বিএনপির গভীর শোক ও দু:খ প্রকাশ

যুক্তরাজ্য বিএনপির কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য ও সিলেট জেলা ছাত্রদলের সাবেক সংগ্রামী নেতা, দক্ষিন সুরমার উপজেলার কৃতি সন্তান মাহবুব কাদির মিলনের মৃত্যুতে ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ) গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন লন্ডন মহানগর ।
আজ বৃহস্পতিবার এক শোকবার্তায় লন্ডন মহানগর বিএনপির সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আবেদ রাজা ও সাংগঠনিক সম্পাদক খালেদ চৌধুরী বলেন, বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে তার সাহসী ভূমিকা ছিল প্রশংসনীয়। তিনি ছিলেন বাংলাদেশী জাতীয়তাবাদী দলের একজন সাহসী লড়াকু সৈনিক। দলকে সুসংগঠিত ও শক্তিশালী করতে যে অগ্রণী ভূমিকা পালন করেছেন তা নেতাকর্মীদের মনে চিরস্মরণীয় হয়ে থাকবে। মরহুমের পরিবারের মতো আমরাও তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত। শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করে পরকালে জান্নাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ।

মাহবুব আলী খান স্মৃতি সংসদ যুক্তরাজ্য শাখার গভীর শোক ও দু:খ প্রকাশ

মাহবুব আলী খান স্মৃতি সংসদ যুক্তরাজ্য শাখার সাংগঠনিক সম্পাদক ও দক্ষিন সুরমার উপজেলার কৃতি সন্তান মাহবুব কাদির মিলনের মৃত্যুতে ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ) গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন মাহবুব আলী খান স্মৃতি সংসদ যুক্তরাজ্য শাখার সভাপতি সুহেল আহমেদ সাদিক, সিনিয়র সভাপতি কামাল উদ্দিন, সহসভাপতি খসরুজ্জামান খসরু, সাধারণ সম্পাদক আবেদ রাজা, যুগ্ম সম্পাদক এমাদুর রহমান এমাদ, রহিম উদ্দিন, সেলিম আহমেদ, খালেদ চৌধুরী, শাহাজাহান হোসাইন শেনাজ, শেখ কালাম তারেখ প্রমুখ।
আজ বৃহস্পতিবার এক শোকবার্তায় তারা বলেন, মাহবুব কাদির মিলন ছিলেন একজন দক্ষ ও মেধাবী সংগঠক । সংগঠনকে শক্তিশালী করতে যে অগ্রণী ভূমিকা পালন করেছেন তা সহকর্মীদের মনে চিরস্মরণীয় হয়ে থাকবে। মরহুমের পরিবারের মতো আমরাও তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত। নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করে পরকালে জান্নাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ।
উল্লেখ্য, বাংলাদেশ সফররত অবস্থায় ঢাকা থেকে সিলেট যাওয়ার পথে গতকাল বাংলাদেশ সময় ভোর ৪টায় ভৈরবের ঘোড়াশালের কাছে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রীসহ ৩ কন্যাসন্তান রেখে গেছেন।