বন্যা দুর্গতদের সহায়তা করতে পাকিস্তানে অ্যানজেলিনা জোলি

197

বিনোদন ডেস্ক: বন্যা দুর্গতদের সহায়তায় পাকিস্তানে এসেছেন হলিউডের নায়িকা অ্যানজেলিনা জোলি। তিনি আন্তর্জাতিক মানবিককর্র্মীও। ইন্টারন্যাশনাল রেসক্যু কমিটি মঙ্গলবার বলেছে, বন্যায় দুর্গত মানুষকে সাহায্যের জন্য তিনি পাকিস্তান সফর করছেন। বন্যা ও ভারি বৃষ্টিতে পাকিস্তানে এ পর্যন্ত মারা গেছেন কমপক্ষে ১৫০০ মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছে তিন কোটি ৩০ লাখ মানুষ। দেশটির এক তৃতীয়াংশ পানিতে তলিয়ে গেছে। এই সফরে পরিস্থিতি পর্যবেক্ষণ এবং তা অনুধাবন করবেন জোলি। একই সঙ্গে তিনি সরাসরি লোকজনের সঙ্গে কথা বলবেন। তাদের প্রয়োজনের বিষয়ে কথা বলবেন। ভবিষ্যতে এমন দুর্ভোগ প্রতিরোধের ব্যবস্থা নিয়ে আলোচনা করবেন।

এর আগে ২০১০ সালে বন্যা ও ২০০৫ সালে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত লোকজনকে দেখতে পাকিস্তান এসেছিলেন অ্যানজেলিনা জোলি। তখন তিনি ছিলেন জাতিসংঘ মানবাধিকার বিষয়ক পরিষদের শুভেচ্ছা দূত।