মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট চ্যানেল এস চ্যাম্পিয়ন, ওয়ানবাংলা ইউনাইটেড রানার আর্প

305

ওয়ানবাংলানিউজ ডেস্ক: উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো লন্ডন বাংলা প্রেস ক্লাব আয়োজিত মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২২। ১৮ সেপ্টেম্বর রোববার পূর্ব লন্ডনের মাইল এন্ড স্টেডিয়ামে দিনব্যাপী অনুষ্ঠিত এ টুর্নামেন্টে সবগুলো ম্যাচ খেলে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে চ্যানেল এস টিম। রানার আপ হয় ওয়ানবাংলা ইউনাইটেড।
টুর্নামেন্ট শেষে বিকেলে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী । লন্ডন বাংলা প্রেস ক্লাবের জেনারেল সেক্রেটারি তাইসির মাহমুদের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন টুর্নামেন্টের চীফ কো-অর্ডিনেটর ড. জাকির খান, প্রেস ক্লাব সভাপতি মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ জুবায়ের ও ক্লাবের ইভেন্ট এন্ড ফ্যাসিলিজ সেক্রেটারি রেজাউল করিম মৃধা। অতিথি ও ক্লাব নেতৃবৃন্দ চ্যাম্পিয়ন এবং রানার্স আপ টিমের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন।

উল্লেখ্য, টুর্নামেন্টে বিভিন্ন মিডয়া হাউস থেকে ১০টি টিম অংশগ্রহণ করে। টিমগুলো হলো এসপি ইউনাইটেড, সাপ্তাহিক দেশ, এফসি এলবি২৪, বাংলা পোস্ট, বাংলা কাগজ, এম.এ.এইচ লন্ডন টিভি, চ্যানেল এস, আবাহনি, ওয়ান বাংলা ফ্রেন্ডস ইউনাইটেড ও মোহামেডান স্পোর্টি ক্লাব।
টুর্নামেন্টের প্রধান স্পনসর ছিলেন ওয়ার্ক পারমিট ক্লাউডের চেয়ারম্যান ব্যারিস্টার লুৎফুর রহমান ও শেফ অনলাইন-এর সিইও এম এ মুনিম সালিক। ১০টিমের পৃথক স্পনসর ছিলো মিন্ট ক্যাটারার্স, ল্যান্ডসবারি, রিয়া ইন্টারন্যাশনাল মানি ট্রান্সফার, কম্পাস, প্রিমিয়ার প্রোপার্টি, হোয়াইট টাউন লন্ড্রি, এভারার্ট কন্সট্রাকশন্স, ভেনটেজ ও পাঁচ ভাই রেস্টুরেন্ট । ক্যাটারিং পার্টনার ছিলো রিজেন্ট লেইক ব্যানকুয়েটিং হল এবং টুর্নামেন্ট ব্যবস্থাপনায় ছিলো ফিফটি এক্টিভ ক্লাব।