লালাবাজার ইউনিয়ন এডুকেশন ট্রাস্ট ইউকে’র উপদেস্টা ও কার্যকরি কমিটির যৌ সভা

618

ওয়ানবাংলানিউজ: লালাবাজার ইউনিয়ন এডুকেশন ট্রাস্ট ইউকে’র উপদেস্টা পরিষদ ও কার্যকরি কমিটির এক যৌথ জরুরী সভা ২ জুলাই সোমবার পূর্ব লন্ডনের ব্রিকলেইনের একটি রেস্টুরেন্টে অনুষ্টিত হয়। এতে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে কমিটির উপদেস্টা ও কার্যকরি পরিষদের সদস্যরা অংশনেন।
উপদেস্টা আলহাজ্ব রফিকুল হক এর সভাপতিত্বে সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন করেন জাকির আহমদ। আশরাফুল হক খান রুমানের পরিচালনায় সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মামুনুল হক সাজু।
সভায় সংগঠনের কার্যক্রম ও ভবিষ্যত পরিকল্পনা নিয়ে আলোচনায় অংশনেন আব্দুল হান্নান, এম এ সালমান জেপি, আব্দুল বারী, আব্দুল জলিল, আনওয়ার আলী, সৈয়দ শামসুল হুদা, কামরান আহমদ সিকন্দরী, নুরুস সুফিয়ান চৌধুরী, মনসুর আহমদ, শাহেদুর রহমান, শাহ ইমরান হোসেন লিমন, আব্দুল কুদ্দুস খান, আব্দুল বাতিন, আব্দুল হাফিজ ফজলু, মাহমুদুল হাসান রাসেল, লাল মিয়া, সিরাজুল গোফরান চৌধুরী, ইকবাল আহমেদ, আশরাফ আলী মখন, আব্দুল তাহিদ, শেখ নজরুল ইসলাম, আব্দুলবারী আযাদ প্রমুখ।
সভায় বক্তারা গুটিকয়েক স্বার্থান্বেষী কর্তৃক ট্রাস্টের গঠনতন্ত্র বিরোধী কার্যকলাপের তীব্র নিন্দা জ্ঞাপন করেন এবং সকল প্রকার বিভ্রান্তিকর খবর বা উস্কানিকে অগ্রাহ্য করে অতীতের মত ঐক্যবদ্ধ থেকে নিয়মতান্ত্রিক ও গঠণতান্ত্রিকভাবে যেকোন পরিস্থিতি মোকাবেলার সর্বদা প্রস্তুত থাকতে ট্রাস্টের সকর সদস্যদের প্রতি আহবান জানানো হয়।