লন্ডনে ঘর ভাড়া বেড়েই চলেছে

322

ওয়ানবাংলানিউজ: লন্ডনে জিরো আওয়ার চুক্তিতে কাজ করেন মেগান ও রিচারড। ঘর ভাড়া দিয়ে জীবননির্বাহ করার মতো পর্যাপ্ত অর্থ তাদের হাতে থাকেনা। শেয়ারে ভাড়া করা একটি ফ্লাটে তাদের দুজনকেই আলাদাভাবে মাসে ৫৬০ পাউন্ড করে ভাড়া দিতে হয়। কয়েক মাস আগে তাদের বাসা ভাড়ার চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবার পর ঘরের মালিক ভাড়া অনেক বাড়িয়ে দেয়। (সিঙ্ক)

তাদের উপার্জনের অর্ধেকের বেশী চলে যায় বাড়িওয়ালার পকেটে।

কেবল লন্ডনে নয়, লন্ডনের বাইরে ম্যানচেস্টারের সলফোরড এলাকায় মানুষের উপার্জনের তুলনায় ঘর ভাড়া বেড়েছে অনেক বেশী।

সলফোরড এর বাসিন্দা স্যারা যে ফ্লাটে বসবাস করেন, সেটি তাঁর খুব প্রিয়। এই সেপ্টেম্বরে তাঁর বাসা ভাড়ার চুক্তি নবায়ন করতে হবে। সামনে তাই কঠিন সময়। কারণ, একই রকম একটি ফ্ল্যাট পেতে হলে তাঁকে মাসে আরও দুই থেকে ৩শ পাউন্ড বেশী গুনতে হবে।

স্যারা এমনিতেই ফুল টাইম কাজ করেন। কিন্তু উপার্জন বাড়াতে স্যারা এখন এই ক্যাফেতে সপ্তাহে দুটি শিফট বাড়িয়েছেন।

ব্রিটেনে এই মুহূর্তে অন্য যে কোন বয়সের মানুষের তুলনায় তরুণদের উপার্জনের অর্থ বেশী চলে যায় ঘর ভাড়া খাতে। ফলে এখন যখন উপার্জন বৃদ্ধির গতির চেয়ে ভাড়া বৃদ্ধির গতি অনেক বেশী, তখন তাঁরা তরুণরা মাঝামাঝি একটা জায়গায় আটকা পড়ে গেছে। এই প্রেক্ষাপটে ক্যাম্পেইন গ্রুপ ‘জেনারেশন রেন্ট’ সরকারের প্রতি রেন্ট বৃদ্ধিকে ফ্রিজ করে দেয়া এবং ঘর ছেড়ে দেয়ার আদেশকে স্থগিত করে রাখার আহবান জানিয়েছে। কারণ, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সাথে তরুণরা খরচ কুলিয়ে উঠতে হিমসিম খাচ্ছে। ডিপার্টমেনট ফর হাউজিং অবশ্য জানিয়েছে, নতুন একটি আইন আসছে। এই আইনের ফলে, কাউকে বিনা দোষে বাড়ি ছাড়তে বাধ্য করা যাবেনা এবং অযৌক্তিকভাবে বাড়ি ভাড়া বৃদ্ধির বিরুদ্ধে আইনের আশ্রয় নিতে পারবেন ভাড়াটেরা।

এদিকে লন্ডনের বাসিন্দা মেগান ও রিচারড আপাততঃ কম ভাড়ায় থাকার একটা বিকল্প খুঁজে পেয়েছেন। এই কক্ষটিকে বলা হয় গার্ডিয়ানশীপ। এখান থেকে ভাড়াটিয়ারা অব্যবহৃত ভবনের দেখাশোনা করেন এবং বিনিময়ে তাঁরা ভাড়া কম দেন। এখান থেকে তাদেরকে এক মাসের নোটিসে বের করে দেয়া যেতে পারে। কিন্তু এখানে থেকে এখন বিল সহ একজনের ভাড়া দিতে হচ্ছে মাসে ৪শ পাউন্ড।

ঘর ভাড়া নাগালের বাইরে চলে যাওয়ার কারণে অনেক তরুণকে এখন খরচে ভারসাম্য আনতে কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে। এই সেপ্টেম্বরে বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে স্টুডেন্ট ভিসায় আসা শিক্ষার্থীদেরও ঘর ভাড়া বৃদ্ধির এই বাড়তি চাপ সহ্য করতে হবে।