মাঙ্কিপক্স নিয়ে বিশ্বব্যাপী জরুরি অবস্থা ঘোষণা ডব্লিউএইচওর

227

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্ব স্বাস্থ্য সংস্থা শনিবার জানিয়েছে, বিশ্বের ৭০টিরও বেশি দেশে মাঙ্কিপক্স ভাইরাস ছড়িয়ে পড়ায় বিষয়টি এখন ‘অস্বাভাবিক’ পর্যায়ে চলে গেছে। ফলে এমন পরিস্থিতিতে মাঙ্কিপক্স নিয়ে জরুরি অবস্থা ঘোষণা করল তারা।

একটি টুইট বার্তায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রিয়াসুস বলেন, সংক্রমণের নতুন পদ্ধতির মাধ্যমে মাঙ্কিপক্স দ্রুত বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। যা নিয়ে আমরা খুব কমই বুঝি। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি মাঙ্কিপস্ক নিয়ে বিশ্বব্যাপী স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করার।