ইরাকের সংসদ ভবনে জনতার হামলা

142

আন্তর্জাতিক ডেস্ক: ইরাকে বিক্ষোভকারীরা দেশটির প্রভাবশালী শিয়া নেতা মুকতাদা আল-সদরের সমর্থনে দেশটির সংসদ ভবনে ফের হামলা চালিয়েছে। এই হামলায় ১২৫ জন আহত হয়েছেন।

বিক্ষোভকারীরা আইনসভায় হামলা চালিয়ে নতুন প্রধানমন্ত্রী মনোনীত করার জন্য একটি অধিবেশন স্থগিত করতে বাধ্য করার কয়েকদিন পর শনিবারের এই বিক্ষোভ অনুষ্ঠিত হলো।

বিক্ষোভ জানিয়ে আল-সদরের সমর্থকরা পাথর ছুড়ে। আর, পুলিশ কাঁদানে গ্যাস ও স্টান গ্রেনেড নিক্ষেপ করে।

প্রধানমন্ত্রী মোস্তফা আল-কাদিমির গণমাধ্যম শাখা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিশ্চিত করার জন্য নিরাপত্তা কর্মকর্তাদের আহ্বান জানিয়ে একটি বিবৃতি জারি করেছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ খবর দিয়ে বাগদাদে তাদের প্রতিনিধির সূত্রে বলেছে, বিক্ষোভকারীরা সংসদ ভবনের প্রধান কার্যালয়ের মূল নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। গতবারের সাথে এবারের হামলার পার্থক্য হলো বিক্ষোভকারীরা বলছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরে যাবে না।