ব্রিটেনে তীব্র গরমে কারি ইন্ডাস্ট্রির ক্ষতি

314

ওয়ানবাংলানিউজ: আগামী মঙ্গলবার পর্যন্ত ব্রিটেনে তাপপ্রবাহ অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এই সময়ে ব্রিটেন রেকর্ড উচ্চ তাপমাত্রা দেখবে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে। তীব্র গরমে জনজীবনকে বিপর্যস্ত করে তুলতে পারে এবং অনেকে গুরুতর অসুস্থ হতে পারেন। লন্ডন মেয়র সাদিক খান বুধবার জরুরি সেবায় নিয়োজিত সংস্থাগুলোর সাথে বৈঠক করেছেন। এ ধরনের পরিস্থিতি ব্রিটেনে সাধারণত শীত মৌসুমে হয়। কিন্তু প্রথমবারের মতো গ্রীষ্ম মৌসুমে এমন জরুরি পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জরুরি পরিস্থিতি সৃষ্টির কারণে বিভিন্ন কাউন্সিল কর্তৃপক্ষ, চ্যারিটি সংস্থা এবং স্বেচ্ছাসেবকেরা লন্ডনের বিভিন্ন স্থানে হোমলেস মানুষদের সহায়তা দিতে বাড়তি উদ্যোগ গ্রহণ করবে।

তীব্র গরমে একেক কর্মস্থলে একেক রকম পরিস্থিতি সৃষ্টি হয়েছে। কারো ব্যবসা খতিগ্রস্ত হচ্ছে আবার কারো পোয়াবারো।

লন্ডনের বারমনডজি এলাকায় অবস্থিত এই বরফ তৈরির কারখানার ব্যবসায় এখন মহাব্যস্ততা। চারিদিক থেকে বরফ সরবরাহের অর্ডার আসছে।

এই বরফ তৈরির কারখানায় প্রতিদিন তিন টন বরফ তৈরি হয়। চরম গরমে বরফের ব্যবসা জমজমাট হলেও বরফ তৈরির কারখানার কাছেই নেপালি রেস্টুরেন্ট পানাস এর ব্যবসা একেবারেই পড়ে গেছে। গরমের কারণে রেস্টুরেন্টের ভেতরে বসে খাবার খেতে আসছেন না কাস্টমাররা। বাইরেও গরম কিচিনেও গরম। এই অবস্থায় কাজ করছেন শেফ রাম।

গরমের কারণে এই রেস্টুরেন্টে ব্যস্ততা কমে গেছে।

ব্রিটেনের সাম্প্রতিক উচ্চ তাপমাত্রায় যারা হাঁসফাঁস করছেন, মিডল্যান্ডসের কামার ফিল কার্টারের কর্মজীবনের দিকে তাকিয়ে তাঁরা কিছুটা সান্ত্বনা পেতে পারেন। রোদ, ঝড়, বৃষ্টি সব ধরনের আবহাওয়ায়ই তিনি নিয়মিতভাবে কাজ করে যাচ্ছেন আগুণের পাশে ৯০০ ডিগ্রী সেন্টিগ্রেইটে।

কামারের কাজ করতে গিয়ে কারখানার ভেতরে গরম মেনে নেয়া যায়, কিন্তু একটু মুক্ত বাতাসের জন্য বাইরে গিয়েও যদি গরম লাগে, তাহলে বিষয়টা আসলেই অস্বস্তিকর।

আবার ভাবুন যারা আইস হকি খেলে, তাদের কি অবস্থা। নটিংহাম আইস এরিনার বরফও উষ্ণ আবহাওয়ায় ক্ষয় হয়ে যাচ্ছে দ্রুত।
বেশ কয়েক দিন কেটে গেলো তীব্র গরম। আর নিতে পারছেন না গরমে অনভ্যস্ত ব্রিটিশ জনগণ।