ওয়ানবাংলানিউজ: সিলেটের সৌখিন আলোকচিত্র শিল্পীদের প্রতিনিধিত্বশীল সংগঠন সিলেট ফটোগ্রাফিক সোসাইটি এসপিএস এর ২৫ বছর পূর্তি উৎসব উদযাপন এবং লন্ডন সফররত এসপিএস এর সাবেক সভাপতি, বিশিষ্ট ব্যাংকার মোঃ সাইফুল ইসলামের সম্মানে বিশেষ এক অনুষ্ঠান ২৬ অক্টোবর বৃহস্পতিবার পূর্ব লন্ডনের পপলারে একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্যের বিভিন্ন শহরের বসবাসরত এসপিএস এর অনেক প্রতিষ্ঠাতা সদস্যসহ জীবন ও সাধারণ সদস্যবৃন্দ, শুভাকাংখি ও কমিউনিটি নেতৃবৃন্দ এই অনুষ্ঠানে যোগ দেন।

এসপিএস এর প্রতিষ্ঠাতা আহ্বায়ক, পরবর্তীতে সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালনকারী, বিশিষ্ট সাংবাদিক, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সহ সভাপতি মাহবুব রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি ও কমনওয়েলথ জার্নালিষ্ট এসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট সৈয়দ নাহাস পাশা, বাংলাদেশ সেন্টারের ভাইস প্রেসিডেন্ট মুহিবুর রহমান মুহিব, কেন্টের বিশিষ্ট ক্যাটারার্স ও ঢাকার ট্রাষ্ট কলেজের চেয়ারম্যান খালেদ চৌধুরী, লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক নজরুল ইসলাম বাসন, এসপিএস এর প্রতিষ্ঠাতাদের অন্যতম, সাবেক সভাপতি রেজাউল ইসলাম চৌধুরী (মুন্না), অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি মোহাম্মদ জগলুল হায়াত, প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক যোগ্যতা বিচার সম্পাদক সামিউল হক চৌধুরী, এসপিএস এর সদস্য শাহীন মোস্তাফা, কাওসার আহমদ, শিমু রহমান, সাদিক রহমান (বকুল), রফিকুল হাসান হিরন, আজমল হোসেইন, দেওয়ান নুরুল চৌধুরী হামদু, জি আর সোহেল, আদনান রহমান, এলবি২৪.টিভি‘র প্রধান নির্বাহী শাহ ইউসুফ সাজ্জাদ, চ্যানেল এস এর খিজির হায়াত খান কাওসার, এটিএন বাংলা ইউকে‘র মাহফুজ রহমান প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে সম্বর্ধিত অতিথি মোঃ সাইফুল ইসলামকে ফুলের তোড়া উপহার দেন কভেন্ট্রি থেকে আগত এসপিএস এর কনিষ্টতম সদস্য আদনান রহমান। এরপর সংগঠনের ২৫ বছর পূর্তি উপলক্ষে একটি কেক কাটা হয়। সংগঠনের রজত জয়ন্তি উৎসবের বিভিন্ন দিক ও পরিকল্পনা সবাইকে অবহিত করেন এসপিএস এর উপদেষ্ঠা মাহবুব রহমান।















