মৌলভীবাজার জেলা আ.লীগের কমিটি ঘোষণা

723

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের ১১ সদস্যের নতুন কমিটি ঘোষণা করেছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার জেলা আওয়ামী লীগের সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে জেলার সার্কিট হাউসে এই কমিটি ঘোষণা করেন তিনি।

জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে মো. নেছার আহমদ ও সাধারণ সম্পাদক পদে মিছবাহুর রহমানের নাম ঘোষণা করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মুহিবুর রহমান তরফদার, শাহাব উদ্দিন আহমদ, আজমল হোসেন, ভূপতি রঞ্জন চৌধুরী ও মাসুদ আহমদ। যুগ্ম সাধারণ সম্পাদক পদে আছেন মৌলভীবাজার পৌরসভার প্রথম মেয়র মো. ফজলুর রহমান, সৈয়দ নওশের আলী খোকন ও মৌলভীবাজার চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের বর্তমান সভাপতি মো. কামাল হোসেন। সাংগঠনিক সম্পাদক পদে অ্যাডভোকেট রাধাপদ দেব সজল। জাতীয় পরিষদ সদস্য পদে মো. ফিরোজ।