ওয়ানবাংলানিউজ: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয় পুলিশী তল্লাসীর নামে ভাঙ্গচুরের প্রতিবাদে ২৩ মে মঙ্গলবার যুক্তরাজ্য বিএনপি’র কাযালয়ে লন্ডন মহানগর বিএনপি’র সভাপতি মোঃ তাজুল ইসলাম এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক আবেদ রাজার পরিচালনায় এবং সামসুল ইসলামের কোরআন থেকে তেলায়াতের এবং সাংগঠনিক সম্পাদক খালেদ চৌধুরীর স্বাগত বক্তব্যের মাধ্যমে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি আন্তর্জাতিক সম্পাদক মাহিদুর রহমান, প্রধান বক্তার বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপি’র সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ, বিশেয অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপি’র সহ সভাপতি আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় যুবদলের সাবেক আন্তর্জাতিক সম্পাদক মুজিবুর রহমান মুজিব, ইস্ট লন্ডন বিএনপি’র সভাপতি ফখরুল ইসলাম বাদল, সেচ্ছাসেবক দল যুক্তরাজ্যের সাধারণ সম্পাদক আবুল হোসেন।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন লন্ডন মহানগর বিএনপি’র সিনিয়র সহ সভাপতি আব্দুল কুদ্দুস, সহ সভাপতি সাহেদ উদ্দিন চৌধুরী, কদর উদ্দিন, আব্দুর রব, আব্দুল গাফফার, জাহাঙ্গীর মাসুক, যুগ্ম-সাধারণ সম্পাদক ফয়সল আহমেদ, মাহবুব হাসান সাকিব, সহ-সাধারণ সম্পাদক আজিম উদ্দিন আজির, প্রকাশনা বিষয়ক সম্পাদক কিনু মিয়া, তুহিন মোল্লা, এম এ তাহের. সহ সাংগঠনিক বাবুল আহমেদ, তোফায়েল হোসেন মৃধা, আবু তাহের, জামাল উদ্দিন মাহমুদ চৌধুরী, কোষাধ্যক্ষ ইফতেখার আহমেদ রুবেল, সহ-কোষাধ্যক্ষ মোঃ জিয়াউর রহমান, সহ-কোষাধ্যক্ষ সৈয়দ মুজিবুল ইসলাম আরজু, দপ্তর সম্পাদক নজরুল ইসলাম মাসুক, সহ-প্রচার সম্পাদক মোঃ সেলিম মাহমুদ, শিক্ষা বিষয়ক সম্পাদক শফিক মিয়া, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ মাকসুদুল হক,
আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শেখ তারেকুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান অলি ওয়াদুদ, মানবাধিকার বিষয়ক সম্পাদক মোঃ রবিউল আলম, সহ-মানবাধিকার বিষয়ক সম্পাদক জিয়াউল হক শুভ, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক দেওয়ান মইনুল হক উজ্জ্বল, সম্পাদক সৈয়দ আতাউর রহমান, সহ-সংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশিক বক্স, সহ-মহিলা বিষয়ক সম্পাদক আসমা জামান, সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মো: আতাউর রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আবু নোমান, শিল্প বিষয়ক সম্পাদক মিছবাহ উদ্দিন, ওমর গনি, ফখরুল ইসলাম, রেজাউর রহমান চৌধুরী রাজু, মো: মোমিন মিয়া, হাসান জাহেদ, আলহাজ্ব আমির উদ্দিন, মোশরফ হোসেন, বাবুল গনি, আব্দুল হালিম, মাহবুবুর রহমান, আনোয়ার হোসেন, এ কে এম নেছার, রেজাউল করিম, সফিকুল ইসলাম, মকুবুল হোসেন চৌধুরী রাসেদ, মোঃ মতিয়ার রহমান, মাহবুব হাবীব, ফুয়াদ শাহারিয়ার, আবুল কালাম, মোঃ আবু তাহের, মোঃ রাহমান আলী, আরিফুল হক প্রমুখ। সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপি যুব সম্পাদক আব্দুল হামিদ খাঁন হেভেন, সহ দপ্তর সম্পাদক সেলিম আহমদ, সদস্য জাহিদ গাজী, মৌলানা শামীম আহমদ।
প্রধান অতিথি মাহিদুর রহমান বলেন, দেশ পরিচালনায় ব্যর্থ অবৈধ সরকার তাদের পাহাড় সমান ব্যর্থতা ঢাকতেই তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী বিএনপি’র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে পুলিশী তল্লাশী ও ভাংচুর করা করেছে, এটা সরকারের বাকশালী ও প্রতিহিংসামুলক অপরাজনীতির বহিপ্রকাশ। এরজন্য সরকারকে চরম মূল্য দিতে হবে বলে হুশিয়ারি করেন।
প্রধান বক্তা কয়ছর এম আহমদ বলেন, বেগম খালেদা জিয়ার ভিশন-২০৩০ ঘোষণা দেশের মানুষের কাছে যে ভাবে গ্রহণযোগ্য হয়েছে তা দেখে স্বৈরাচারী আওয়ামী সরকারকে ভীত-সন্ত্রস্থ্য করে তুলেছে। তাই তারা আদর্শিক মোকাবেলায় ব্যর্থ হয়েই রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে, এই সব করে জিয়া পরিবার ও দেশ প্রমিক জনগণকে হাসিনা তার পতন ঠেকাতে পারবে না। সংবাদ বিজ্ঞপ্তি














