বিশ্বনাথের দেওকলস দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজ গভর্নিং বডির অনুমোদন লাভ

111

সিলেট সংবাদদাতা: সিলেটের বিশ্বনাথে অবস্থিত ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ দেওকলস দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিং বডির অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট।
বোর্ডের চেয়ারম্যানের আদেশক্রমে কলেজ পরিদর্শক কর্তৃক সাক্ষরিত স্মারকে গত ২৮ শে এপ্রিল এ কমিটির অনুমোদন প্রদান করা হয়।

আগামী দুই বছরের জন্য অনুমোদিত গভর্নিং বডির সভাপতি হলেন বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবক মোঃ আব্দুল গণি, সদস্য সচিব দেওকলস দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সাধারণ শিক্ষক সদস্য মীর মফিজুল ইসলাম, মোহাম্মদ মহিবুল ইসলাম, সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য মোছাঃ সাবিয়া খাতুন, সাধারণ অভিভাবক সদস্য মোঃ মনছুর খান, আব্দুল মতিন, আনসার আলী, মজনু মিয়া, সংরক্ষিত অভিভাবক মহিলা সদস্য কুলছুম বেগম ও শিক্ষানূরাগী সদস্য ফারুক মিয়া।
এদিকে দেওকলস ডেভোলাপমেন্ট ট্রাস্ট ইউকের নেতৃবৃন্দের পক্ষ থেকে গভর্নিং বডির সবইকে অভিনন্দন জানানো হয়েছে।