ব্রিটেনের এডভাইস সেন্টারগুলোতে ঋণগ্রস্ত মানুষের চাপ

483

ওয়ানবাংলানিউজ: নটিংহামের এই এডভাইস সেন্টারে ঋণগ্রস্ত মানুষকে ব্যাক্তিগত অর্থনৈতিক নানা বিষয়ে উপদেশ দেন টিম। যেহেতু একেকজনের সমস্যা একেক রকম, তাই একসাথে অনেক লোককে উপদেশ দেয়া সম্ভব হয়না; একজন একজন করে দিতে হয়। ফলে তাঁর কাছে উপদেশপ্রার্থী লোকের দীর্ঘ অপেক্ষমাণ তালিকা জমা হয়ে আছে।

এডভাইস সেন্টারে অন্য একটি কক্ষে বসে ফোনে কথা বলছেন, সাবেক বাস ড্রাইভার এলেন। বেনিফিট অফিসে কথা বলার জন্য তিনি কিউতে আছেন। তাঁর অর্থনৈতিক অবস্থা এখন যা, তাতে প্রত্যেকটা পেনি তাঁর জন্য গুরুত্বপূর্ণ।

এই এডভাইস সেন্টারে জুনের আগে আর কোনো এপয়েনটমেনট খালি নেই।

অর্থনৈতিক দুর্দশাগ্রস্ত মানুষের উপদেশ নেয়ার চাপ এখন এতোই বেশী যে, নটিংহামের এই এডভাইস সেন্টার নতুন দুজন বেতনভুক্ত স্টাফ নিয়েছে। সেপ্টেম্বর-অক্টোবরের দিকে গ্যাস-বিদ্যুতের দাম আরও এক দফা বৃদ্ধি পাবে। তখন হয়তো আরও বেশী চাপে পড়বে এ ধরনের এডভাইস সেন্টারগুলো।