ওয়ানবাংলানিউজ ডেস্ক: ব্রিটেনের সাউথ ম্যানচেস্টারের বাসিন্দা এক নিখোঁজ হওয়া নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মারা যাওয়া এই নারীর নাম ফিজ্জা আহমেদ। গত ৩১ মার্চ বৃহস্পতিবার যুক্তরাজ্যের ড্যাভেনফিল্ড গ্রোভ এলাকার ডিডসবারি এলাকায় শেষবারের মতো তাকে দেখা গিয়েছিল। এরপর গতকাল ৩ এপ্রিল তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
গ্রেটার ম্যানচেস্টার পুলিশ বলছে, মৃতদেহের আশেপাশে সন্দেহজনক কোনো আলামত পাওয়া যায়নি। পুলিশের একজন মুখপাত্র বলেন, গতকাল নিখোঁজ হওয়া নারী ফিজ্জা আহমেদের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাকে হত্যা করা হয়েছে ঘটনাস্থল থেকে এমন কোনো আলামত পাওয়া যায়নি। এদিকে স্থানীয় ডিডসবারি মসজিদ কর্তৃপক্ষ এ ঘটনায় স্থানীয় মানুষদেরকে ফিজ্জা আহমেদের পরিবারের জন্য দোয়া করতে বলেছে।















