সুয়োমোটো গ্রহণ করেছেন পাকিস্তানের প্রধান বিচারপতি

210

আন্তর্জাতিক ডেস্ক: দেশের রাজনৈতিক সঙ্কটে বিরোধীদের আনা দাবির বিষয়ে সুয়োমোটো গ্রহণ করেছে পাকিস্তানের সুপ্রিম কোর্ট। এ পরিস্থিতিতে সুপ্রিম কোর্টে পৌঁছেছেন প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়াল। জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার কাসিম সুরি প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবকে অসাংবিধানিক বলে রায় দেয়ার পর বিরোধীরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। রিপোর্ট অনুযায়ী, বিচারিক স্টাফরা সুপ্রিম কোর্টে উপস্থিত হওয়া শুরু করেছেন। সম্মিলিত বিরোধীরা জাতীয় পরিষদের ডেপুটি স্পিকারের দেয়া রায়কে বাতিল ঘোষণা করতে সুপ্রিম কোর্টের কাছে একটি পিটিশন প্রস্তুত করেছে। এ ইস্যুতে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি কি রায় দেন, এখন সবার চোখ সেদিকে।।