আন্তর্জাতিক ডেস্ক: নানা নাটকীয়তার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের পরামর্শে পার্লামেন্ট ভেঙে দিয়েছেন প্রেসিডেন্ট আরিফ আলভি। এ বিষয়ে অফিসিয়াল নোটিফিকেশন জারি করা হয়েছে। ফলে নিয়ম অনুযায়ী আগামী ৯০ দিনের মধ্যে সেখানে নতুন পার্লামেন্ট নির্বাচন হওয়ার কথা। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ। এর আগে ইমরান খানের বিরুদ্ধে বিরোধীরা পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব উত্থাপন করে। তা ভোটে দেয়া নিয়ে কয়েকবার বিলম্ব করে পার্লামেন্ট। অবশেষে আজ রোববার ছিল পার্লামেন্টে ইমরান খানের ভাগ্য নির্ধারণী দিন। এদিন ওই প্রস্তাবের ওপর ভোট হওয়ার কথা ছিল পার্লামেন্টে।
















