ঢাকায় সুষমা স্বরাজ

694

ঢাকা সংবাদদাতা: দু’দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। রোববার (২২ অক্টোবর) দুপুর দেড়টার দিকে তাকে বহনকারী বিশেষ প্লেনটি রাজধানীর কুর্মিটোলা বঙ্গবন্ধু বিমান ঘাঁটিতে অবতরণ করবে তিনি ঢাকায় পৌঁছান। এসময় তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

সফরে মাহমুদ আলীর সঙ্গে যৌথভাবে ভারত-বাংলাদেশ যৌথ পরামর্শক কমিশনের চতুর্থ সভায় সভাপতিত্ব করবেন সুষমা স্বরাজ। দেখা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংসদে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের সঙ্গে।

এছাড়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি। ভারত সরকারের অর্থায়নে ১৫টি প্রকল্প উদ্বোধন করবেন সুষমা স্বরাজ। সফরে রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে।