ইস্ট লন্ডনে ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকা

879

খেলাধুুলা ডেস্ক: টস জিতে দক্ষিণ আফ্রিকা দলের অধিনায়ক ফাফ ডু প্লেসি ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। বাফেলো পার্কের ইস্ট লন্ডনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ ওয়ানডেতে আগে বোলিং করবে বাংলাদেশ। বাংলাদেশ সময় দুপুর ২টায় ম্যাচটি শুরু হবে।

মাশরাফির মাইলফলক: অধিনায়ক হিসেবে এটি মাশরাফির ৫০তম ম্যাচ। এর আগে এই কীর্তি গড়েছেন হাবিবুল বাশার সুমন (৬৯) ও সাকিব আল হাসান (৫০)। মাশরাফির অধীনে ৪৯ ম্যাচ খেলে ২৭টিতে জয় পেয়েছে বাংলাদেশ; হেরেছে ২০টিতে।

হোয়াইটওয়াশ এড়ানোর লড়াইয়ে বাংলাদেশ: চলতি বছরের শুরুতে নিউজিল্যান্ডে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকায় তিন ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে মাশরাফির দল। বছরের শেষ ওয়ানডে সিরিজেও কি বাংলাদেশ হোয়াইট ওয়াশ হবে? উত্তর জানা যাবে আজ রাতেই।