নিষিদ্ধ আন্তঃমহাদেশীয় ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া

102

আন্তর্জাতিক ডেস্ক: ২০১৭ সালের পর প্রথমবারের মতো উত্তর কোরিয়া নিষিদ্ধ ঘোষিত একটি আন্তঃমহাদেশীয় ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রের (আইসিবিএম) পরীক্ষা চালিয়েছে।

দক্ষিণ কোরিয়া ও জাপানের কর্মকর্তাদের বরাত দিয়ে বৃহস্পতিবার বিবিসি এ খবর জানায়।

জাপানের কর্মকর্তারা বলছেন, ক্ষেপণাস্ত্রটি আনুমানিক ১ হাজার ১০০ কিলোমিটার (৬৮৪ মাইল) পথ অতিক্রম করে। এক ঘণ্টার বেশি সময় ধরে উড়ার পর এটি জাপানের জলসীমায় পতিত হয়।