সিরিজ জয়ের লক্ষ্যে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

218

খেলাধুলা ডেস্ক: স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ২০ বছরের পুরনো ইতিহাস ভেঙে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এবার দ্বিতীয় ওয়ানডে জিতে সিরিজ নিশ্চিত করে ইতিহাসে নতুন অধ্যায় লেখার লক্ষ্য টাইগারদের। সেটিকে সামনে রেখে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নেমেছে দুই দল।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটকিপার), ইয়াসির আলি রাব্বি, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাস ও মুস্তাফিজুর রহমান।