ওয়ানবাংলানিউজ: হিযবুত তাহরীর, বৃটেন, গত বৃহস্পতিবার ৩রা মার্চ ২০২২ তারিখে “3rd OF MARCH 1924: The destruction of the Khilafah” (৩রা মার্চ ১৯২৪:খিলাফত ধ্বংস ও মুসলিম উম্মাহর করুণ পরিণতি) শিরোনামে লন্ডনের টাওয়ার হ্যামলেটসে একটি পাবলিক সেমিনারের আয়োজন করে। অনুষ্ঠানটিতে মূল বক্তব্য রাখেন হিযবুত তাহরীর, বৃটেনের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান জনাব ডঃ আবদুল ওয়াহিদ ও সদস্য জনাব জামাল হারউদ। এছাড়াও রক্তব্যরাখেন প্রফেসর মাওলানা আব্দুল কাদির সালেহ ও ড. মোহাম্মদ আব্দুল আজীজ। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন হিযবুত তাহরীর, বৃটেনের সদস্য মোঃ দিলওয়ার মিয়া। উক্ত অনুষ্ঠানে বৃটেনের বিভিন্ন পেশাজীবি মানুষেরা উপস্থিত ছিলেন।
সেমিনারটিতে ৩রা মার্চ দিনটিকে মুসলিম উম্মাহর ইতিহাসে অন্ধকারতম দিনগুলির মধ্যে একটি হিসেবে অভিহিত করা হয়। মোস্তফা কামালের নেতৃত্বে সংস্কারের নামে তুরস্কের গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলির ডিক্রির মাধ্যমে এই দিনে উসমানী খিলাফতের বিলুপ্তি ঘোষণা করা হয়েছিল।

জনাব জামাল হারউদ উনার বক্তব্যে বলেন, “এক জাতি এক ভূমি” এই চেতনা ও আদর্শে উজ্জীবিত হয়ে একদা যে মুসলিম উম্মাহ পরিণত হয়েছিল বিশ্বের প্রভাবশালী সভ্যতায়, সেই একই জাতি খিলাফত হারানোর পর আজ হতবিহ্বল ও দিশেহারা। বিশ্বনেতৃত্বের আসন হারানোর পর এই বহুধাবিভক্ত মুসলিম উম্মাহর আর্থ সামাজিক ও রাজনৈতিক এজেন্ডা বর্তমানে নির্ধারিত হয় পুঁজিবাদী পশ্চিমা কুফর সভ্যতা দ্বারা। খিলাফতের পতনের পর জাতীয়তাবাদী চিন্তা চেতনা মুসলিম ভূখণ্ডগুলোতে প্রসারিত হচ্ছিল, আর তার সাথে সাথে বিদেশী শক্তির নিযুক্ত ব্যবস্হা আর তাদের দালাল শাসকগোষ্ঠী দ্বারা শোষিত ও নিয়ন্ত্রিত হয়ে আসছিল মুসলিম উম্মাহ যা এখনো পর্যন্ত বিদ্যমান রয়েছে। উনি আরো বলেন, সর্বব্যাপী নিয়ন্ত্রণ বজায় রাখার জন্য পশ্চিমা সভ্যতা নতুন এক অবকাঠামো চাপিয়ে দিয়েছিল বিভক্ত এই মুসলিম দেশগুলোর উপর যার নাম “জাতি রাষ্ট্র” যা মুসলিম উম্মাহর রাজনৈতিক বিভক্তিকরণ এখন পর্যন্ত নিশ্চিত করে আসছে। এরই ধারাবাহিকতাই মুসলিম দেশগুলোতে পশ্চিমা মদদপুষ্ট “নব্য এলিট” জাতীয়তাবাদী শ্রেণী যারা কিনা পশ্চিমা চিন্তা চেতনা সম্পন্ন; ধর্ম নিরপেক্ষ ও পাশ্চাত্যের দূষণীয় সংস্কৃতি ও ইতিহাস দ্বারা প্রভাবিত। যুগে যুগে এই জাতীয়তাবাদী এলিট শ্রেণীই মুসলিম উম্মাহর পুনর্জাগরণে বড় বাধা হয়ে এসেছে।
উনি আরো বলেন, জাতীয়তাবাদের বিষবাষ্পই হল বর্তমানে মুসলিম উম্মাহর জন্য এক বিশাল চ্যালেঞ্জের নাম। কারণ এই জাতীয়তাবাদই হল মুসলিম বিশ্বগুলোতে পশ্চিমা নিয়ন্ত্রণ ও অত্যাচারের সবচেয়ে বড় হাতিয়ার। এই জাতি রাষ্ট্র ও এর বিবিধ প্রতিষ্ঠান আজো মুসলিম ভূখণ্ডগুলোতে ঔপনিবেশিক শাসনের সহায়ক শক্তি হিসেবে কাজ করে যাচ্ছে এবং ইসলামের শক্তিকে বিভক্ত রাখতে সক্ষম হচ্ছে।
জনাব ড: আব্দুল ওয়াহিদ উনার বক্তব্যে বলেন, খিলাফতের পতনের পর থেকে মুসলিম উম্মাহর উপর চেপে বসেছে একদল কাপুরুষ; গাইরতহীন; পশ্চিমা প্রভুদের পদলেহনকারী ও অদক্ষ শাসকগোষ্ঠী। তিনি বলেন, এই শাসকদের পূর্বপুরুষরাই খিলাফতকে বিলুপ্ত করতে কাফেরদের সাথে কাজ করেছিল। এবং এই অদক্ষ ও কাপুরুষ শাসকদের কারণেই আমাদের ভূমিগুলো ঔপনিবেশিক কাফেরদের প্রভাবের অধীনে চলে গিয়েছিল যারা মুসলিম উম্মাহকে ছিন্ন বিচ্ছিন্ন করে তার ভূমির উপর কৃত্রিম সীমানা বেঁধে দিয়েছিল। রঙিন পতাকা তৈরি করেছিল যাতে প্রতিটি দেশে একজন বিশ্বাসঘাতককে বৈধ শাসক বলে দাবি করে। ইসলাম ও খিলাফতের প্রত্যাবর্তন ঠেকাতে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর জন্য কাফেররা এই শাসকদের নিয়োগ করেছিল। সেই দিন থেকে পুতুল শাসকরা ইসলামের উত্থান ঠেকাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার মতো কুফর ব্যবস্থাকেও সফলভাবে রক্ষা করেছে। তিনি বলেন, এই বিশ্বাসঘাতক শাসকেরা তাদের পশ্চিমা প্রভুদের নির্দেশে ওআইসি, জিসিসি এবং আরব লীগের মত বিশ্বাসঘাতক সংগঠন প্রতিষ্ঠা করেছিল।
তিনি বলেন, এই সকল দালাল শাসকদের উৎখাত করা আমাদের অবশ্য কর্তব্য, যারা আমাদের শত্রুদের সামনে অপমান, শোষণ এবং আত্মসমর্পণের ভবিষ্যৎ নির্মাণে প্রতিজ্ঞাবদ্ধ। হিযবুত তাহরীর খিলাফাহ প্রতিষ্ঠার লক্ষ্যে তার প্রতিষ্ঠালঘ্ন থেকে সংগ্রাম করে চলেছে এবং প্রতিটি শাসক ও তাদের বিশ্বাসঘাতকতার বিরুদ্ধে আওয়াজ তুলে আসছে। তাই তিনি এই মহৎ কাজে সকলকে সহযোগিতার আহবান জানিয়ে উনার বক্তব্য শেষ করেন।
পরিশেষে মুসলিম উম্মাহর কষ্ট লাঘব ও কল্যাণে খিলাফত ব্যবস্হার পুণঃপ্রতিষ্ঠার জন্য মহান আল্লাহর দরবারে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।















