সিলেট সংবাদদাতা :: ডায়াবেটিস সচেতনতা দিবস উপলক্ষে সিলেট ডায়াবেটিক সমিতির উদ্যোগে বর্ণাঢ্য র্যালী বের করা হয়। ২৮ ফেব্রুয়ারি (সোমবার) সকাল ১০টায় বন্দরবাজারস্থ সিলেট ডায়াবেটিক হাসপাতাল থেকে র্যালীটি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাসপাতাল প্রাঙ্গণে গিয়ে র্যালীটি শেষ হয়।
র্যালীতে অংশগ্রহণ করেন সিলেট ডায়াবেটিক সমিতির যুগ্ম কোষাধ্যক্ষ শিবব্রত ভৌমিক চন্দন, সমিতির সদস্য সাংবাদিক, কলামিষ্ট আফতাব চৌধুরী, সিলেট ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতাল এর সুপারিনটেনডেন্ট আবাসিক মেডিকেল অফিসার ড. ললিত মোহন নাথ, ডা. এটিএম জাফর, ডা. জিয়াউল হক সহ হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
আল-আমিন















