বিলাত বাংলা নিউজে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন ছাতক পৌরসভা আওয়ামীলীগ নেতা শিহাব উদ্দিন

380

ওয়ানবাংলানিউজ: অনলাইন সংবাদ মাধ্যম ‘বিলাত বাংলা নিউজে’ গত ২০ শে মে ২০২১ সালে প্রকাশিত ‘ছাতকে লাভলী বাহিনীর হামলায় ব্যবসায়ী এনাম নিহত’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন ছাতক পৌরসভা ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শিহাব উদ্দিন। বিলাত বাংলা নিউজ কর্তৃপক্ষের সাথে প্রতিনিধির মাধ্যমে যোগাযোগ করেও প্রতিবাদ সংবাদটি প্রকাশ না করায় তিনি ক্ষোভ প্রকাশ করেছেন।

ওয়ানবাংলা নিউজকে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানিয়েছেন, ‘বিলাত বাংলা নিউজে’ প্রকাশিত সংবাদটি আমার দৃস্টি গোছর হয়েছে। এতে আমি শিহাব মিয়া ও আমার ছেলে আল শরীফ মিশুকে জড়িয়ে সংবাদ প্রকাশ হয়েছে।
উল্লেখ্য যে, লাভলী বাহিনী শিরোনামে যে সংবাদটি প্রকাশ করা হয়েছে, এতে আমার দ্বিমত রয়েছে। আমাদের এলাকায় লাভলী বাহিনী নামে কোন বাহিনী নেই, এটি সম্পূর্ণ কাল্পনিক।
আমি শিহাব মিয়া ছাতক পৌরসভার (নোয়ারাই) ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি, একজন অতি সাধারণ নিরিহ মানুষ।

আমি মনেকরি উদ্দেশ্য প্রনোদিতভাবে আমাকে এবং আমার ছেলেকে এই মামলায় আসামী করা হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন। আমার ছবি সংবলিত সংবাদ বিলাত বাংলা নিউজে প্রকাশ করা হয়েছে। যে ঘটনার সাথে আমার কোন সম্পৃক্ততা নেই, সেখানে আমাকে ও আমার ছেলেকে সম্পৃক্ত করে সংবাদে প্রকাশ করার জন্য তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

মস্তফা আনোয়ার এনামের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। এবং তার পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি। দু‘পক্ষই আমার আপন ভাতিজা, অনাকাংখিত ভাবে যে ঘটনা সংঘটিত হয়েছে সেটা সত্য। কিন্তু আমি হলফ করতে বলতে পারি এ ঘটনার সাথে আমি ও আমার ছেলে এমনকি আমার পরিবারের কোন সম্পৃক্ততা নেই।

আমি আশা করছি প্রশাসন নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শাস্তি প্রদান করবে এবং আমি ও আমার ছেলেকে এই মামলা থেকে অব্যাহতি দিবেন।