ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে করোনায় গত ২৪ ঘন্টায় মৃত্যুর সংখ্যা বাড়লেও আক্রান্তের সংখ্যা কমেছে। গত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৮,০৮৫ জন । গতকাল মঙ্গলবার ছিলো ১,১২,৪৫৮ জন, রবিবার ছিলো ৬২,৩৯৯ জন। এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ৭৫ লাখ ১৫ হাজার ১৯৯ জন।
বর্তমানে হাসপাতালে ভ্যান্টিলেশনে ভর্তির সংখ্যা কমে দাঁড়িয়েছে ৫০২ জন।
এদিকে গত ৪৮ ঘন্টায় নতুন করে মৃত্যু রেকর্ড করা হয়েছে ৫৩৪ জন। গতকাল মঙ্গলবার ছিলো ২১৯ জন, রবিবার ছিলো ৮৫ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১ লাখ ৫৭ হাজার ৪০৯ জন।
এ পর্যন্ত বোস্টার ডোজ দিয়েছেন ৩ কোটি ৭৩ লাখ ৮০ হাজার ৬৭ জন।















