চলন্ত ট্রেনে ফুটবলারের ওপর হা*মলা, আহত মোট ১১ জন

182

সাইফ হাসান: শনিবার সন্ধ্যায় লন্ডগামী একটি ট্রেনে ভয়াবহ ছুরি হা*মলার ঘটনা ঘটেছে। এই হা*মলায় স্কানথর্প ইউনাইটেডের ফুটবলার জোনাথন গোশেসহ ১১ জন আহত হয়েছেন। জোনাথনকে আ*ঘাত করা হয়েছে, তবে তার অবস্থা আশঙ্কামুক্ত। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তার অপারেশনও সম্পন্ন হয়েছে। পুলিশ এই ঘটনায় একজনকে অভিযুক্ত করেছে।

স্কানথর্প ইউনাইটেড ক্লাব জানিয়েছে, তাদের ২২ বছর বয়সী খেলোয়াড় জোনাথন গোশে এই হামলায় আহত হয়েছেন। ক্লাবের পক্ষ থেকে বিবিসিকে জানানো হয়, জোনাথনের বাইসেপে ছুরি দিয়ে আঘাত করা হয় এবং হাসপাতালে তার অপারেশন করা হয়েছে। ক্লাব এক বিবৃতিতে জোনাথনসহ হামলায় আহত সকলের দ্রুত আরোগ্য কামনা করেছে।

দলের ম্যানেজার অ্যান্ডি বাটলার ঘটনাটিকে “ভয়াবহ” বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, “ক্লাব তার সুস্থতার জন্য সব ধরনের সহযোগিতা করবে।” জোনাথন গোশে নন-লিগ ফুটবলের নিয়মে নর্থ লিঙ্কনশায়ারের দল বটেসফোর্ড টাউনের হয়েও খেলেন এবং শনিবারও তিনি সেই দলের হয়ে মাঠে নেমেছিলেন।

ঘটনাটি ঘটে ডনকাস্টার থেকে লন্ডনে যাতায়াতকারী একটি এলএনইআর সার্ভিসের ট্রেনে। হামলায় মোট ১১ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের মধ্যে একজন ট্রেন কর্মচারীও রয়েছেন, যার অবস্থা “গুরুতর কিন্তু স্থিতিশীল” বলে জানা গেছে।

এই ঘটনায় পুলিশ ৩২ বছর বয়সী অ্যান্থনি উইলিয়ামস নামে এক ব্যক্তিকে অভিযুক্ত করেছে। সোমবার তাকে পিটারবোরো ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। তার বিরুদ্ধে ১০টি হত্যাচেষ্টা, একটি শারীরিক ক্ষতি এবং একটি ছুরি বহনের অভিযোগ আনা হয়েছে। আগামী ১ ডিসেম্বর তাকে কেমব্রিজ ক্রাউন কোর্টে আবার হাজির করা হবে।

#ট্রেনহামলা #ফুটবলার #লন্ডন #আহত #ইংল্যান্ড