আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশকে করোনার সংক্রমণ রোধে আরও ৯৬ লাখ ডোজ ফাইজারের টিকা উপহার দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। শনিবার ঢাকায় মার্কিন দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
দূতাবাস জানায়, যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ফাইজারের ৯৬ লাখ ডোজ কোভিড-১৯ টিকা অনুদান দিয়েছে। যুক্তরাষ্ট্রের জনগণের পক্ষ থেকে দেয়া এ টিকা বাংলাদেশের জনগণের জন্য উপহার।
এই অনুদানের ফলে বাংলাদেশকে অনুদান দেয়া যুক্তরাষ্ট্রের মোট টিকার সংখ্যা ২ কোটি ৮০ লাখ ছাড়াল।















