মিলন মাহমুদ : ডেল্টার তুলনায় ওমিক্রনে আক্রান্ত রোগীদের হাসপাতালে থাকার ঝুঁকি ৪০ পার্সেন্ট কম এমনকি নতুন কোভিড ভেরিয়েন্টে আক্রান্ত রোগীদের অবস্থা খারাপ হয়ে হাসপাতালে যাওয়ার সম্ভাবনা ও ২৫ % কম। করোনা আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছে বলেই অনেক বিশেষজ্ঞ মত প্রকাশ করেছেন।
ইম্পেরিয়াল কলেজের একদল গবেষকের গবেষণা থেকে এই তথ্য পাওয়া গেছে।
তবে বুধবার যুক্তরাজ্যে প্রথমবারের মতো দৈনিক কোভিড কেস একলাখ ছাড়িয়ে যাওয়ায় বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে এইভাবে দ্রুত অসুখটি ছড়িয়ে পড়লে এনএইচএস কুলিয়ে না ওঠার ঝুঁকিতে রয়েছে। বিশেষ করে ক্রিসমাসের ছুটি ও মেলামেশায় আগামী জানুয়ারি মাসে দিনে ৩০০০ পর্যন্ত রোগী হাসপাতালে ভর্তি হতে পারেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (who) আজ বলেছে যে মানুষকে হয়তো বুস্টারের পরে চারনম্বর ভ্যাকসিন নিতে হতে পারে। ভ্যাকসিন নেয়া সতর্কতা ও সাবধানতা মেনে চললে অসুখটি না হওয়ার সম্ভাবনা বেশি।















