প্রথম দিনের লড়াইয়ে এগিয়ে ওয়ালটন সেন্ট্রাল জোন

79
প্রথম দিনের লড়াইয়ে এগিয়ে ওয়ালটন সেন্ট্রাল জোন

খেলাধুলা ডেস্ক :: বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) দ্বিতীয় রাউন্ডের প্রথম দিন বল হাতে দুর্দান্ত কাটিয়েছিল ওয়ালটন সেন্ট্রাল জোন। ইসলামী ব্যাংক ইস্টজোনকে ২৪৫ রানে আটকে দেওয়ার পর ব্যাট হাতে প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমে কোন বিপদ ছাড়াই দিনটি শেষ হয়েছিল। কিন্তু শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সোমবার (২০ ডিসেম্বর) দ্বিতীয় দিনের শুরুতেই বাধে যত বিপত্তি। শুরুতেই ফেরেন দুই ওপেনার মোহাম্মদ মিঠুন ও মিজানুর রহমান।

দুজনে ব্যক্তিগত ২ রানে দিন শুরু করেছিলেন। আসাদুজ্জমান পায়েলের করা দিনের দ্বিতীয় ওভারের প্রথম বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে ফেরেন সাজঘরে। কোনো রানই করতে পারেননি আগের ম্যাচে সেঞ্চুরি করা এই ব্যাটসম্যান। এর পরেই আনামুল হকের পেসে তৃতীয় স্লিপে শাহাদাত হোসেন দিপুর হাতে ধরা পড়েন মিজানুর। দুজনের কেউই দ্বিতীয় দিন কোনো রানই করতে পারেননি।

ওয়ালটন সেন্ট্রাল জোন: ৪/২

ইসলামি ব্যাংক ইস্ট জোন: ২৪৫/১০

রনির গতিতে প্রথম দিন ওয়ালটনের

প্রথমবার একাদশে সুযোগ পেয়ে দারুণ বোলিং করেছেন ওয়ালটন সেন্ট্রাল জোনের পেসার আবু হায়দার রনি। বাঁহাতি পেসার ৫ উইকেট নিয়ে ইসলামী ব্যাংক ইষ্ট জোনের ইনিংস একাই ধসিয়ে দিয়েছেন। তার বোলিং তোপে আড়াইশর আগেই গুটিয়ে গেছে ইসলামী ব্যাংক। প্রথম দিনের লড়াইয়ে এগিয়ে ওয়ালটন সেন্ট্রাল জোন । টস হেরে ব্যাটিং করতে নেমে ২৪৫ রানে শেষ ইসলামী ব্যাংকের ইনিংস। রনি ৫ উইকেট পেয়েছেন। এছাড়া স্পিনার হাসান মুরাদ ৩টি এবং রবিউল হক ২ উইকেট পেয়েছেন।

ওয়ান বাংলা নিউজ / ২০ ডিসেম্বর ২০২১ / সুমন আহমদ