বরিস জনসনের বাবার বিরুদ্ধে মহিলাদের সাথে অশোভন আচরণের অভিযোগ

260

মিলন মাহমুদ : ক্ষমতাসীন কনজারভেটিভ দলের প্রধানমন্ত্রী বরিস জনসনের বাবার বিরুদ্ধে অশোভন আচরণ ও স্পর্শের অভিযোগ তুলেছেন দুজন নারী। এদের মধ্যে মিস ক্যারোলিন নকস কনজারভেটিভ দলেরই রোমাসেই এন্ড সাউথাম্পটন আসনের এম পি হিসাবে নির্বাচিত আছেন ২০১০ সাল থেকে এবং সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের গুরুত্ত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি অভিযোগ করেছেন যে বরিস জনসনের পিতা মিস্টার স্ট্যানলি জনসন ২০০৩ সালের কনজারভেটিভ পার্টির কনফারেন্স তার পাছায় খুব জোরে থাপ্পড় মেরেছিলেন। অপর অভিযোগকারী মিস এলভে রে বলেছেন ২০১৯ সালের কনজরভেটিভ কনফারেন্স এর সময় মিস্টার স্ট্যানলি জনসন থাকে জাপ্টে ধরেছিলেন। অভিযোগের বেপারে মিস্টার জনসন স্কাই নিউজ কে বলেন মিস নকস এর কথা তিনি মনে করতে পারছেন না।