ব্রিটেনে রবিবার করোনায় আক্রান্ত ৩০,৩০৫ জন, মৃত্যু ৬২ জনের

448
file picture

ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে করোনায় গত ২৪ ঘন্টায় মৃত্যুর সংখ্যা ও আক্রান্তের সংখ্যা আরো কমেছে। গত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩০,৩০৫ জন। গতকাল শনিবার ছিলো ৩০,৬৭৩ জন, শুক্রবার ছিলো ৩৪,০২৯জন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৯৩ লাখ ১ হাজার ৯০৯ জন।

বর্তমানে হাসপাতালে ভর্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৩৪ জন।

এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু রেকর্ড করা হয়েছে ৬২ জনের । গতকাল শনিবার ১৫৫ জন, শুক্রবার ১৯৩ জন। মোট মৃতের সংখ্যা ১ লাখ ৪১ হাজার ৮০৫ জন।

এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৫ কোটি ২ লাখ ৩৪ হাজার ৪১৬ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪ কোটি ৫৮ লাখ ৩৬ হাজার ৭৯১ জন।