এই বুধবার ( নভেম্বর, ৩ তারিখ ) থেকে বরফ পড়বে

1746

মিলন মাহমুদ: সাধারণত ইংল্যান্ডে এইসময়ে ( নভেম্বর এর শুরুতে )  বরফ না পড়লেও এইবার আগামী বুধবার থেকে ব্রিটেনের কিছু কিছু এলাকায় বরফ পড়বে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। বুধবার লন্ডনে বরফ না পড়লেও তাপমাত্রা অনেক কমে যাবে। এইসময় স্কটল্যান্ডের কোনো কোনো অংশে তাপমাত্রা অনেক কমে যাবে | দেশের অন্যান্য অংশেও তীব্র শীত অনুভূত হবে এবং তাপমাত্রা ১০ থেকে ১২  ডিগ্রির মধ্যে থাকবে । এই তীব্র শীতের আগমনের সময় দেশের কিছু জায়গায়  রোদ এর দেখা মিললেও মাঝে মাঝেই বৃষ্টি হবে এবং আগাম  শীতের তীব্রতা অনুভব হবে। বনফায়ার নাইট (৫ ই নভেম্বর ) রাতে ঠান্ডা কোথাও কোথাও কুয়াশার রূপ নিতে পারে এই সময় সাবধানে গাড়ি চালানো প্রয়োজন।