ব্রিটেনে সোমবার করোনায় আক্রান্ত ৩৬,৫৬৭ জন, মৃত্যু ৩৮ জনের

576

ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে করোনায় গত ২৪ ঘন্টায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা আরো কমেছে। গত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৬,৫৬৭ জন। গতকাল রবিবার ছিলো ৩৯,৯৬২ জন, শনিবার ছিলো ৪৪,০৮৫ জন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৮৮ লাখ ৯ হাজার ৭৭৪ জন।

বর্তমানে হাসপাতালে ভর্তির সংখ্যা কমে দাঁড়িয়েছে ৮৮৯ জন।

এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু রেকর্ড করা হয়েছে ৩৮ জনের । গতকাল রবিবার ছিলো ৭২ জন, শনিবার ছিলো ১৩৫ জন। মোট মৃতের সংখ্যা ১ লাখ ৩৯ হাজার ৫৭১ জন।

এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৪ কোটি ৯৭ লাখ ১৫ হাজার ২২৮ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪ কোটি ৫৫ লাখ ৬১ হাজার ৪৪৫ জন।