ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে গত ২৪ ঘন্টায় কমেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। রবিবার করোনায় আক্রান্ত হয়েছেন ৫৬৯৩ জন। এদিকে গত ২৪ ঘন্টায় মৃত্যু বরণ করেছেন ১৭ জন। গতকাল শনিবার ছিলো ৩৪ জন, শুক্রবার ছিলো ৩৪ জন, বৃহস্পতিবার ছিলো ৪০ জন। মোট মৃতের সংখ্যা ৪১ হাজার ৯৮৮ জন। এই মৃত্যুর পরিসংখ্যান আজ সকাল ৯ টা পর্যন্ত হাসপাতালে ও হাসপাতালের বাইরে করোনায় মৃতের সংখ্যা যুক্ত করা হয়েছে।
গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৬৯৩ জন। গতকাল শনিবার ছিলো ৬০২৪ জন, শুক্রবার ছিলো ৬৮৭৪ জন, বৃহস্পতিবার ছিলো ৬৬৩৪ জন । আজ সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৩৪ হাজার ৯৬৯ জন। (সূত্র ইভিনিং স্ট্রান্ডার্স)
এদিকে হাসপাতাল সূত্র জানিয়েছে গত ২৪ ঘন্টায় হাসপাতালে ১৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ইংল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ১৭জন, ওয়েলস, স্কটল্যান্ড , উত্তর আয়ারল্যান্ডে নতুন করে কোন মৃত্যুর খবর প্রকাশ করেনি। এই হিসেব শুধুমাত্র হাসপাতালে মৃতের সংখ্যার।
ইংল্যান্ডের যে ১৭ জন মৃত্যুবরণ করেছেন তাদের বয়স ৪৯ থেকে ৯৩ বছর।















