ব্রিকলেইন মসজিদের ফান্ড রেইজিং ১১ই রমজান এনটিভিতে : কমিউনিটির সহযোগিতা কামনা

835

ওয়ানবাংলানিউজ: ঐতিহ্যবাহী ব্রিকলেইন জামে মসজিদের খরজে হাছানা পরিশোধ ও বিল্ডিংয়ের উন্নয়ন কাজের জন্য এবারো পবিত্র রমজান মাসে ফান্ড রেইজিং যাচ্ছেন কর্তৃপক্ষ। সোমবার মসজিদের মেইন হলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ কথা জানানো হয়। মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব সাজ্জাদ মিয়ার সভাপতিত্বে ও সাধরণ সম্পাদক হেলাল উদ্দিন আলীর পরিচালনায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সহ সভাপতি হরমুজ আলী।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয় ঐতিহাসিক ব্রিকলেইন মসজিদ একটি লিস্টেট বিল্ডিং হওয়াতে অন্যান্য বিল্ডিংয়ের চেয়ে এর মেরামত খরচ তুলনামূলক বেশি। ছোট বড় প্রায় বিশটি জানালার কাজ ইতিমধ্যে নব্বই ভাগ সম্পন্ন হয়েছে। ছোট ছোট আরো কিছু কাজ এখনও অসমাপ্ত।

সংবাদ সম্মেলনে জানানো হয় মসজিদে একটি ফিউনারেল সার্ভিস রয়েছে। ফিউনারেল বিল্ডিং, ওযূ খানা, মসজিদের ফাস্ট ফ্লোরের সিলিং মেরামত সফলভাবে সম্পন্ন হলেও একটি বড় অর্থ খরজে হাছানা রয়েছে।

সংবাদ সম্মেলনে আরো বলা হয়। ব্রিকলেন মসজিদের অন্যতম আয় জুম্মা বারের কালেকশন। তবে জুম্মাবারের কালেকশন পর্যাপ্ত না হওয়ায় সপ্তাহিক খরচের ভার মসজিদের ফান্ড থেকে দিতে হয। মসজিদের পক্ষ থেকে একটি ইভেনিং মাদ্রাসা, মাদার টাং ক্লাস ও হিফজ ক্লাস পরিচালিত হয়। প্রাত্যহিক নামাজ পড়ানোর জন্য দুইজন ইমাম, হিফজ ক্লাসের জন্য দুইজন হাফিজ ও দুইজন কেয়ারটেকার হিসাবে ফুল টাইম কাজ করছেন। তাছাড়া বিভিন্ন সময় মসজিদের আনুষাঙ্গিক খরচের ভার মসজিদের পক্ষে নেওয়া দিন দিন কঠিন হয়ে পড়ছে।
তারা জানান মজিদের খরজ হাছানা রয়েচে প্রায় ১লাখ ষাট হাজার পাউন্ড। তাছাড়া কিছু মেরামতের কাজ এখনো চলছে।
আর তাই আগামী ১১ই রমজান এনটিভি ইউরোপে ফান্ড রেইজিংয়ের আয়োজন করা হয়েছে। এতে কমিউনিটির সকলকে ঐতিহ্যবাহী এই মসজিদের উন্নয়নে এগিয়ে আসার আহবান জানানো হয়।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন মসজিদ কমিটির ট্রেজারার হামিদ চৌধুরী, সদস্য মতিউর রহমান, আব্দুল মসব্বির দুলু, ইউসুফ কামালী, আমির হোসেন, মৌলানা আব্দুল মালিক প্রমুখ।