বাংলাদেশের তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান সহ নেতা কর্মীদের উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কার্ডিফ শাখার উদ্যোগে ওয়েলসের রাজধানী কার্ডিফে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। কার্ডিফ বিএনপির সভাপতি মোস্তফা ছালেহ লিটন এর সভাপতিত্বে ও কার্ডিফ বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম এর পরিচালনায় সভাটি অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় প্রথমেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কার্ডিফ বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ওয়াহিদুর রহমান আলো।
সভায় বক্তব্য রাখেন তিতুমীর কলেজের প্রাক্তন ছাত্রদল নেতা ফয়সল রহমান, কার্ডিফ যুবদলের পক্ষ থেকে বক্তব্য রাখেন কার্ডিফ যুবদলের সাধারণ সম্পাদক খলিলুর রহমান ও কার্ডিফ যুবদলের সভাপতি জুবায়ের আহমদ চৌধুরী। কার্ডিফ বিএনপির পক্ষ থেকে প্রতিবাদী বক্তব্য তুলে ধরেন কার্ডিফ বিএনপি নেতা রুহেল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ আলী, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক জিল্লুল চৌধুরী, ওয়েলস ছাত্র দলের প্রতিষ্ঠাতা সভাপতি, কার্ডিফ বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সহ-সভাপতি নুরুল হক আনসারী ও কার্ডিফ বিএনপির প্রেসিডেন্ট, যুক্তরাজ্য বিএনপির সহ-সাধারণ সম্পাদক মোস্তফা সালেহ লিটন।

বেগম খালেদা জিয়ার উপর আরোপিত মিথ্যা মামলা প্রত্যাহার এবং এবং নিঃশর্ত মুক্তির দাবি করে বক্তারা বক্তব্য রাখেন। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দেশের জাতীয়তাবাদী পরিবারের সকল নেতাকর্মীদের উপর সাজান ও বানোয়াট মামলা দিয়ে বাংলাদেশী জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধ সম্পন্ন মানুষদের উপর যে নির্যাতন নিপীড়ন চলছে তা ঘৃণা ভরে প্রতিবাদ জানান ও অচিরেই প্রত্যাহারের জোর দাবি জানান।
বক্তারা বাংলাদেশে যুগ যুগ ধরে চলে আসা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের চিহ্নিত করেন বাংলাদেশেই একদিন না একদিন তাদের বিচার হবে এই আশ্বাস ব্যক্ত করেন। পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সকল ষড়যন্ত্র মোকাবেলা করার প্রস্তুতি নেয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কার্ডিফ বিএনপির উপদেষ্টা নুরুল ইসলাম, কার্ড বিএনপি’র সহ-সভাপতি আহাদ আলী, সহ-সভাপতি সামশুল আলম, সহ সভাপতি ওয়ালিছ মিয়া, যুগ্ম সম্পাদক ফখরুল ইসলাম, কার্ডিফ জিয়া পরিষদের সাবেক সভাপতি ও কার্ডিফ বিএনপি’র যুগ্ম সম্পাদক আশরাফ চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক সৈয়দ রিপন আহমেদ, সহ সাংগঠনিক সম্পাদক সাকির জুবের, সহ সাংগঠনিক সম্পাদক তায়েফুল ইসলাম তায়েফ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ শাহাদাত হোসেন মুহিত, প্রবাসী বিষয়ক সম্পাদক আজগর আলী, দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ুম, পাঠাগার বিষয়ক সহ সম্পাদক আব্দুল আল আমান, কার্ডিফ বিএনপি নেতা মিতু আলম, কার্যনির্বাহী সদস্য জাহাঙ্গীর আলম, শহিদ মিয়া, আব্দুল রহিম জালাল, নুরুদ্দিন, নুরুল ইসলাম, যুবদল সহ-সভাপতি সাইফুর রহমান বুবল, যুবদল সহ-সভাপতি সেবুল হোসেন, যুবদল সহ-সভাপতি আব্দুল জলিল, যুবদল সাংগঠনিক সম্পাদক সুমন আলী, মুশফিক উদ্দিন, আবু ছায়েম, যুবদল নেতা সাইফুর রহমান, রাশেদুজ্জামান, সাবেক সিলেট জেলা ছাত্রদলের রাসেল আহমদ সহ কার্ডিফ বিএনপি ও যুবদলের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।















