বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের দ্বি-বার্ষিক সভা ১৯ এপ্রিল: সাড়ে ১৩ লাখ টাকার অনুদান প্রদানের সিদ্ধান্ত

1290

ওয়ানবাংলানিউজ: বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের কার্যকরি কমিটির এক সভা গত ২১ জানুয়ারী মঙ্গলবার পূর্ব লন্ডনের মাইল্যান্ডের একটি অফিসে অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয় আগামী ১৯ এপ্রিল সংগঠনের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এছাড়া আগামী ফেব্রুয়ারী মাসে সংগঠনের ২০তম বৃত্তি পরিক্ষায় উর্ত্তীনদের মধ্যে নগদ আর্থিক অনুদান প্রদান করা হবে। এতে বিশ্বনাথ উপজেলার প্রাইমারী, মাধ্যমিক, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে এবার বৃত্তিসহ উচ্চ শিক্ষায় অনুদান বাবত সাড়ে ১৩ লাখ টাকার বেশি অর্থ প্রদান করা হবে।

সংগঠনের সভাপতি মতছির খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিসবাহ উদ্দিনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ট্রেজারার আজম খান, সহ সাধারণ সম্পাদক আখলাকুর রহমান, মো: মজনু মিয়া, প্রচার সম্পাদক মো: মানিক মিয়া, সদস্য ব্যারিস্টার আব্দুস শহীদ, শাহ জয়নাল, আব্দুল মুকিত, আব্দুস সত্তার, ট্রাস্টিদের মধ্যে উপস্থিত হাসিনুজ্জামান নূরু, আব্দুল ওয়াহিদ, জাকির হোসেন কয়েছ, ফয়জুর রহমান।

সভায় ১হাজার পাউন্ড করে প্রদান নতুন তিনজন প্রবাসী সংগঠনের ট্রাস্টি হন। তারা হচ্ছেন ফয়জুর রহমান আকলাছুর রহমান, আব্দুল্লা আল মামুন।

সভায় জানানো হয় এবার মোট ৪৩ জন উচ্চ শিক্ষার্থীকে এককালীন দশ হাজার টাকা করে বৃত্তি দেওয়া হবে। এর মধ্যে ১৮ জন উচ্চ শিক্ষার্থী ছাত্র-ছাত্রীদের দশ হাজার টাকা করে স্পন্সর করেছেন ট্রাস্টের চেয়ারপার্সন মতছির খান একজন, সহ-সভাপতি শেখ তাহির উল্লাহ একজন, সাজ্জাদুর রহমান একজন, সাধারণ সম্পাদক মিসবাহ উদ্দিন একজন, ট্রেজারার মোহাম্মদ আজম খান একজন, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মজনু দুইজন, কার্যকরী পরিষদের সদস্য ব্যারিষ্টার আব্দুস শহীদ একজন, সদস্য বাবরুল হোসেন বাবুল একজন, সাবেক চেয়ারপারসন মানিক মিয়া একজন, সাবেক সেক্রেটারি মাফিজ খান একজন, সাবেক সেক্রেটারি ইউসুফ ইসলাম একজন, সাবেক ট্রেজারার ইমরান খান একজন, ট্রাস্টি মহব্বত শেখ একজন, ট্রাস্টি কাউন্সিলর ফল্লীক চৌধুরী একজন, ট্রাস্টি গুলজার খান একজন, ট্রাস্টি সানাম মিয়া আতিক একজন, ট্রাস্টি হাসিনুজ্জামান একজন।

এছাড়া আরো ৯৫ জন প্রাইমারি, উচ্চ মাধ্যমিক স্কুল এবং মাদ্রাসার প্রথম এবং দ্বিতীয় স্থান অধিকারীদের তিন ও চার হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হবে।

এবারের বৃত্তি বাজেট ১১ লাখ ৭০ হাজার এবং স্পন্সর থেকে এসেছে একলাখ ৮০ হাজার। মোট সাড়ে ১৩ লাখ টাকার বৃত্তি ও উচ্চ শিক্ষায় অনুদান প্রদান করা হবে।
এদিকে দেশের বিভিন্ন মেডিকেল কলেজে অধ্যায়নরত সাত জন ছাত্র-ছাত্রীদের কে তাদের কোর্স শেষ না হওয়া পর্যন্ত প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে।