ওয়ানবাংলানিউজ ডেস্ক: বিপুল উৎসাহ উদ্দীপনায় শেষ হলো লুটন বাংলা ক্যারাম ক্লাব আয়োজিত ন্যাশনাল ডাবল ক্যারাম প্রতিযোগিতা
প্রায় ৬০ টি দল এই খেলায় অংশ গ্রহণ করে।
টান টান উত্তেজনায় ২-১ গেমে লিপু এবং কামরুল জুটি ফারুক এবং রাশু জুটিকে হারিয়ে শিরোপা জয় করে ৷
৩য় স্থান অধিকার করেন লিজু এবং আলাউদ্দিন জুটি।
নতুন দল হিসেবে ফারুক এবং রাশু জুটি সাফল্য দেখায় । অতিথিরা চ্যাম্পিয়নদের হাতে ৬শ পাউণ্ড এবং ট্রপি ও রানার্সআপদের হাতে তিনশত পাউণ্ড এবং ট্রফি তুলে দেন। ৩য় স্থান অধিকার করেন লিজু এবং আলাউদ্দিন জুটি এবং একশত পঞ্চাশ পাউন্ড গ্রহণ করেন।
মাজহারুল ইসলাম মুন্নার পরিচালনায় সুনাহর আলী রিঙ্কুর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরুষ্কার বিতরণী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার কাউন্সিলার আহবাব হোসাইন।
এছাড়া বক্তব্য রাখেন চিলড্রেন এডুকেশন সেন্টার চেয়ারম্যান জামালুর রহমান, সিইজি ক্যারাম এসোশিয়েশন চেয়ার সেলিম উদ্দিন চাকলাদার, সেক্রেটারী আমিনুর রহমান শামীম, নজরুল চৌধুরী, টীম ক্যাপ্টেন ফারুক ফুয়াদ চৌধুরী, টীম ক্যাপ্টেন লিপু ।
অনুষ্ঠানে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয় লুটন বাংলা ক্যারাম ক্লাবের কর্মকর্তা ও সংগঠকদের প্রতি ৷















