ব্রিটেনে শনিবার করোনায় আক্রান্ত ৪৩,৪২৩ জন, মৃত্যু ১৪৮ জনের

319

ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে করোনায় গত ২৪ ঘন্টায় মৃত্যুর সংখ্যা বাড়লেও আক্রান্তের সংখ্যা কমেছে। গত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৩,৪২৩ জন। গতকাল শুক্রবার ছিলো ৪৪,৯৩২ জন, বৃহস্পতিবার ছিলো ৪৫,০৬৬ জন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৮৪ লাখ ৪ হাজার ৪৬৯ জন।

বর্তমানে হাসপাতালে ভর্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৮৩ জন।

এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু রেকর্ড করা হয়েছে ১৪৮ জনের । গতকাল শুক্রবার ছিলো ১৪৫ জন, বৃহস্পতিবার ছিলো ১৫৭ জন। মোট মৃতের সংখ্যা ১ লাখ ৩৮ হাজার ৫২৭ জন।

এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৪ কোটি ৯৩ লাখ ৭৪ হাজার ৫০৫ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪ কোটি ৫৩ লাখ ২৫ হাজার ৪৮৯ জন।