ইংল্যান্ডে পৃথক সড়ক দুঘর্টনায় শিশু ও কিশোরী নিহত

953

ওয়ানবাংলানিউজ: ইংল্যান্ডে পৃথক পৃথক সড়ক দুঘর্টনায় এক মেয়ে শিশু ও কিশোরী নিহত হয়েছে। আহত হয়েছেন একাদিক নারী পুরুষ ও শিশু। দু‘টি দুঘর্টনাই ঘটে বুধবার রাতে। বিবিসি জানিয়েছেন বুধবার সন্ধ্যায় ওয়েস্ট সাসেক্স এর নিউপাউন্ড এলাকায় দুটি প্রাইভেট কারের মধ্যে সংঘর্ষ হলে সাত মাস বয়সী এক মেয়ে শিশু মারা যায়। এতে মারাত্মক আহত হয়েছে নিহতের ৫ বছর বয়সী ভাই। তাকে এয়ার এ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেয়া হয়েছে। এ ঘটনায় তার ৩১ বছর বয়সী বাবা বুকে ও ২৭ বছর বয়সী পা মারাত্মক আঘাত পেয়েছে। একই ঘটনায় অপর গাড়ীর ড্রাইভার ৩৬ বছর বয়সী ব্যক্তিও বুকে মারাত্মক আঘাত পেলে তাকে হাসপাতালে নেয়া হয়। পুলিশ এ ঘটনার তদন্ত চালাচ্ছে।
এদিকে লিডস এন্ড ওয়েস্টইয়র্কশায়ার এলাকার হাডাসফিল্ড এলাকায় বাস স্টপে একটি প্রাইভেট দ্রুত গতিতে উঠে পড়লে ১৫ বছর বয়সী এক কিশোরী নিহত ও বেশ কয়েকজন আহত হন। পুলিশ জানায় বুধবার রাত ৮:১৫ এর সময় ক্যাটলিন ডসন ১৫ নামক কিশোরী হাডাসফিল্ড এলাকার ওয়াকিফাইড রোড়স্থ বাস স্টপে বাসের জন্য দাঁড়ানো অবস্থায় একটি প্রাইভেট কার দ্রুত বেগে উঠে পড়লে সে সহ আরো বেশ কয়েকজন মারাত্মক আহত হয়। তাদের দ্রুত হাসপাতালে নেয়া হলেও ক্যাটলিন ডসনের মৃত্যু হয়।
পুলিশ জানিয়েছে এ দুঘর্টনায় ১৭ ও ৪৭ বছর বয়সী দুই মহিলা মারাত্মক আহত হয়েছে। একই ঘটনায় গাড়ীর ড্রাইভার ৫১ বছর বয়সী পুরুষও আহত হলে তাকেও হাসপাতালে ভর্তি করা হয়।