রাশিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে নিহত ১৬

206

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার তাতারস্তানে একটি বিমান লেন বিধ্বস্ত হয়ে ১৬ আরোহী নিহত হয়েছেন। বিমানটিতে ২৩ যাত্রী ছিলেন বলে জানা গেছে।

দেশটির জরুরি সহায়তাবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার মধ্যাঞ্চলের তাতারস্তানে স্থানীয় সময় রোববার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর আলজাজিরার।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, সাতজনকে উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনায় নিহতদের মধ্যে দুই পাইলটও আছেন।

চলতি বছর সেপ্টেম্বরে একই ধরনের দুর্ঘটনায় সাইবেরিয়ায় চারজন নিহত ও ১২ জন আহত হন।

১৯৭০ সালে চেক প্রজাতন্ত্র দুই ইঞ্জিনবিশিষ্ট স্বল্প দূরত্বে পরিবহনযোগ্য এল-৪১০ টার্বোলেড বিমানটি তৈরি করে।