পপলার সেন্ট্রাল মসজিদের তারতীল ক্বিরাত কোর্স ২০২১ সম্পন্ন

444

আফসার উদ্দিন: প্রতি বছরের ন্যায় এবারো বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে পূর্ব লন্ডনের পপলার সেন্ট্রাল মসজিদের তারতীল ক্বিরাত কোর্স ২০২১। গত ২ আগষ্ট থেকে শুরু হওয়া মাস ব্যাপী তারতীল ক্বিরাত কোর্স শেষে সমাপনি অনুষ্ঠান হয়েছে বুধবার পূর্ব লন্ডনের পপলার সেন্ট্রাল মসজিদের মেইন হলে।

অনুষ্টানে আগত বক্তারা বলেন, প্রত্যেক মুসলমানের জন্য কুরআন শরীফের বিশুদ্ধ তিলাওয়াত (তারতীল ক্বিরাত) শিক্ষা করা আবশ্যকীয় কর্তব্য।কেননা, বিশুদ্ধ তিলাওয়াত ছাড়া নামায শুদ্ধ হয় না। আর নামায হচ্ছে সকল ইবাদতের মূল।

২৫ আগষ্ট বুধবার দুপুরে পপলার সেন্ট্রাল মসজিদে ‘তারতীল ক্বিরাত কোর্সের সমাপনী অনুষ্ঠানে বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী ছাড়াও তাদের অভিভাবক, কমিউনিটি ব্যক্তিবর্গ ও স্হানীয় মুসল্লিগন উপস্থিত ছিলেন। সমাপনী সভায় সভাপতিত্ব করেন মসজিদ কমিটির চেয়ারম্যান আব্দুল মুমিন

উক্ত সেন্টারের প্রধান শিক্ষক শেখ মনোয়ার হোসেন এর পরিচালনায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইমাম ও খতিব হাফিজ আব্দুস শহীদ সাহেব। ট্রেজারার হাজী কবির উদ্দীন।

উক্ত সেন্টারে শিক্ষকতা করেন ক্বারী হাফিজ আব্দুল ওয়াহিদ,হাফিজ ক্বারী সাদিকুর রহমান, ক্বারিয়া মান্না হক,ক্বারিয়া শাহনাজ শেখ।

অনুষ্ঠান শেষে ছাত্র/ছাত্রীদের মধ্যে সার্টিফিকেট ও পুরস্কার তুলে দেন অতিথিগন।

পুরস্কার বিতরনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাজী আনছার মিয়া কামালী,হাজী শরীফ উল্লাহ, হাজী সানা মিয়া,হাজী আব্দুস ছাত্তার, হাজী আব্দুল জলিল প্রমুখ।

পরিশেষে বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।