পাবনায় বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

652

ঢাকা সংবাদদাতা: পাবনার আটঘরিয়া উপজেলায় বিএনপির সভাপতিকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
নিহত আবু দাউদ (৪৫) উপজেলার একদন্ত ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ও ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন। তার বাবার নাম শিবপুর গ্রামের লতিফ মুন্সীর ছেলে।

আটঘরিয়া থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান বলেন, মঙ্গলবার রাতে দাউদ শিবপুর বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে একদল লোক তাকে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়। চিৎকার শুনে এলাকাবাসী গিয়ে তাকে উদ্ধার করে। কিন্তু হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
তিনি জানান, বিষয়টি দেখা হচ্ছে। পাবনা সদর হাসপাতালে মরদেহের ময়নাতদন্ত করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।