ব্রিটেনে করোনায় রবিবার ২ জনের মৃত্যু, আক্রান্ত ১,৭৭০ জন

694

ওয়ানবাংলানিউজ : ব্রিটেনে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ও মৃত্যুর সংখ্যা আরো কমেছে। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১,৭৭০ জন। গতকাল শনিবার ছিলো ২০৪৭ জন, শুক্রবার ছিলো ২,৪৯০ জন । আজ সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৪৪ লাখ ৩৪ হাজার ৮৬০ জন।
এদিকে গত ২৪ ঘন্টায় মৃত্যু বরণ করেছেন আরো ২ জন। গতকাল শনিবার ছিলো ৫ জন, শুক্রবার ছিলো ১৫ জন, বৃহস্পতিবার ১৩ জন। মোট মৃতের সংখ্যা ১ লাখ ২৭ হাজার ৬০৫ জন।
বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ১ হাজার ১৫২ জন।
এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৩ কোটি ৫৩ লাখ ৭১ হাজার ৬৬৯ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ কোটি ৭৬ লাখ ৬৯ হাজার ৩৭৯ জন।