সাইফ হাসান: যুক্তরাজ্যের সাফোকের একটি খেলার মাঠ থেকে তিন বছর বয়সী এক শিশু নিখোঁজ হয়েছে। নিখোঁজ হওয়া ওই শিশুর নাম নোয়া। খেলার মাঠ থেকে হঠাৎ দৌড়ে চলে যাওয়ার পর থেকে তার কোনো সন্ধান মিলছে না। শিশুটির খোঁজে স্থানীয় পুলিশ ও জরুরি উদ্ধারকারী দল ইতোমধ্যে তল্লাশি অভিযান শুরু করেছে।
পুলিশ জানিয়েছে, সাফোকের ব্র্যান্থামের মেরিয়াম ক্লোজের একটি খেলার মাঠে ছিল নোয়া। বাংলাদেশ সময় প্রায় রাত আটটার দিকে সেখান থেকে একটি গলির ভেতর দিয়ে নতুন তৈরি হওয়া আবাসিক এলাকার দিকে তাকে দৌড়ে যেতে দেখা যায়। এরপর থেকেই সে নিখোঁজ রয়েছে।
নিখোঁজ নোয়ার শারীরিক বর্ণনা দিয়ে পুলিশ জানায়, সে শ্বেতাঙ্গ এবং তার মাথায় কোঁকড়ানো লালচে চুল রয়েছে। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল একটি সাদা রঙের ব্লুই টি-শার্ট, শর্টস এবং সাদা কেডস জুতো।
উদ্ধার তৎপরতা জোরদার করতে একটি হেলিকপ্টার দিয়ে আকাশপথে নজরদারি চালানো হচ্ছে। একই সাথে স্থানীয় বাসিন্দাদের তাদের নিজ নিজ বাগান, শেড এবং আশপাশের সব জায়গা ভালোভাবে খুঁজে দেখার অনুরোধ জানিয়েছে পুলিশ।
#aknews #onebanglanews #যুক্তরাজ্যসংবাদ #নিখোঁজসংবাদ #আন্তর্জাতিকখবর















