যেভাবে অনুষ্ঠিত হবে প্রিন্স ফিলিপের ফিউনারেল

868

ওয়ানবাংলানিউজ ডেস্ক: প্রয়াত প্রিন্স ফিলিপের শেষকৃত্য অনুষ্ঠান শনিবার ১৭ এপ্রিল অনুষ্ঠিত হবে। শেষকৃত্যে কফিনের পাশে হাঁটবেন তার চার সন্তান প্রিন্স চার্লস, প্রিন্স অ্যান্ড্রু, প্রিন্স এডওয়ার্ড এবং প্রিন্সেস অ্যানা। এছাড়া নাতি প্রিন্স উইলিয়াম এবং প্রিন্স হ্যারিও হাঁটবেন।

শেষকৃত্য অনুষ্ঠানে মোট ৩০ জন অতিথি থাকবেন; যাদের নাম ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। রাজ পরিবারের সদস্যদের বাইরে জার্মানির তিনজন আত্মীয় থাকবেন। অতিথিরা শোকের কালো কোট পরিধান করবেন। তবে সামরিক বাহিনীর পোশাক পরবেন না। সবাই মাস্ক পরবেন এবং সামাজিক দুরত্ব বজায় রাখবেন। শুধু রানি একাই আসন গ্রহণ করবেন।
সামরিক বাহিনীর কয়েক হাজার সদস্য তাকে সম্মান জানাবে।

বাকিংহাম প্যালেস জানিয়েছে জনস্বাস্থ্যের নির্দেশনা অনুযায়ী শেষকৃত্যের অনুষ্ঠান সংশোধিত হয়েছে। তবে শেষকৃত্যের সব কিছুই প্রয়াত প্রিন্স ফিলিপের ইচ্ছা অনুসারে হবে। সামরিক বাহিনীতে প্রিন্স ফিলিপের সম্পৃক্ততা এবং ব্যক্তিগত বৈশিষ্ট্যের প্রতিফলন হবে অনুষ্ঠানে। উইন্ডসর প্রাসাদের সেইন্ট জর্জ চ্যাপেলে প্রিন্স ফিলিপকে সমাহিত করা হবে স্থানীয় সময় বিকাল ৩টায়।

এর আগে ২ টা ৪০ মিনিটে ল্যান্ড রোভারে মরদেহ উঠানে হবে, ২.৪৫ মিনিটে উইন্ডসর ক্যাসল থেকে বের করা হবে প্রয়াত প্রিন্স ফিলিপের মরদেহ, এসময় রাজপরিবারের সদস্যরা কফিনের পিছনে পিছনে হাটবেন, তবে রানী লিমজিনে করে তাদের অনুসরন করবেন, ২টা ৫৩ মিনিটে সেন্ট জর্জ চ্যাপেলে পৌছাবে কফিন বাহী গাড়ীটি, মরদেহ চ্যাপেলের প্রবেশের আগে ১ মিনিট নিরবতা পালন করা হবে।

এরপর চ্যাপেলে প্রবেশ করা হবে এবং রানী আলাদা চেয়ারে সব, সমাজিক দূরত্ব বজায় রেখে বসবেন পরিবারের অন্যান্য সদস্যরা। এরপর বিউগলের সূর বেজে উঠবে, এবং প্রয়াত প্রিন্স ফিলিপকে স্বরণ করা হবে।
সামাজিক দূরত্ব বজায় রেখে ক্যাসেলের বাইরে জনসাধারণ থাকতে পারবেন।
বাকিংহাম প্যালেস জানিয়েছে, করোনার কারণে মাত্র ৩০ জন অতিথিকে নির্বাচন করতে রানি দ্বিতীয় এলিজাবেথ’কে কিছুটা সমস্যায় পড়তে হয়েছে। উল্লেখ্য, গত ৯ এপ্রিল রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ ৯৯ বছর বয়সে মারা যান।